শুধু স্লেগান দিয়ে জেতা যাবে না, নেতাকর্মীদের ফখরুল
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সেøাগান দিয়ে জেতা যাবে না। জিততে হলে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। কারণ পতিতরা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালিয়ে ষড়যন্ত্র করছে।
ছাত্র-জনতার আন্দোলন তিনি বলেন, আমরা ১৫ বছর লড়াই করেছি, আর ছেলেরা দুই মাসে কী এমন অলৌকিক শক্তি পেয়েছিল যে স্বৈরাচার পালাতে বাধ্য হলো? এ শক্তি হলো কথা ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম।
গতকাল জুমুয়াবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমরা কি আমাদের ধ্বংস করতে চাচ্ছি? এমন কথা বলছি, নিজেদের ধ্বংস করছি। তারা হয়তো জানেন না, আমরা একটি সন্ধিক্ষণ পার করছি। অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া দরকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।