ইসরাইলি সেনাদের হাতে চলতি বছর ২০০ ফিলিস্তিনি শহীদ, আটক ৫৭০
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা চলতি ২০২৩ সালের এই পর্যন্ত ২০০’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এইসব বর্বর হত্যাকা- ঘটিয়েছে। প্রতিদিন আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ইহুদিবাদীরা এই হত্যাকা- ঘটিয়ে চলেছে।
এদিকে, ফিলিস্তিনের একটি মানবাধিকার সংগঠন তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালের এ পর্যন্ত ৫৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বর্বর বাহিনী।
প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ বা পিসিপিএস-এর পরিচালক রিয়াদ আর আশকার এই তথ্য জানান। এই প্রতিবেদন অনুসারে- গত বছরের একই সময়ের চেয়ে ইহুদিবাদী সেনাদের হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা ১৫ ভাগ বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ৫৭০ জন শিশু-কিশোরের মধ্যে ৪৩৫ জনকে আটক করা হয়েছে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর থেকে।
ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আটকৃত শিশু কিশোরের মধ্যে ২৯ জনের বয়স ১২ বছরের কম। এছাড়া দুটি শিশুর বয়স মাত্র ১০ বছর। আটক শিশুদের মধ্যে ২৩ জনকে ইহুদিবাদী সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির আওতায় জেলবন্দী করা হয়েছে যাদেরকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)