ইসরাইলি সংবাদপত্রগুলোতে কেন প্রথম পৃষ্ঠাজুড়ে কালো রঙ
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইলে বিচার বিভাগের ক্ষমতা সংকুচিতকরণের প্রস্তাব আইনে পরিণত হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। এই অবস্থায় দেশটির জনগণের পাশাপাশি সংবাদমাধ্যমও প্রতিবাদে যোগ দিয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দেশটির বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রথম পাতাজুড়ে ছিল শুধু কালো রঙ। ‘বিতর্কিত’ এ আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা পত্রিকায় বিজ্ঞাপন ছেপে অভিনব এ প্রতিবাদ জানিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কারের আইন পাসের প্রতিবাদে পত্রিকায় কালো প্রথম পাতা ছাপার দায়ভার গ্রহণ করেছে আন্দোলনকারীদের একটি গোষ্ঠী। ইসরাইলি নতুন উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগকারী, প্রযুক্তি পণ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানের পরিচালকদের নিয়ে এ গোষ্ঠী গড়ে উঠেছে।
কালো পৃষ্ঠার একদম নিচে ছোট হরফে লেখা ছিল একটি বাক্য- ‘ইসরাইলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন আজ।’
বিশেষ এই বিজ্ঞাপন ছাপানো ইসরাইলি পত্রিকাগুলো হলো- ইয়েদিও আহারোনোত, ক্যালক্যালিস্ত, ইসরাইলহায়োম এবং হারেৎজ। কালো রঙে প্রথম পাতা ছাপানোর বিষয়টি যে ‘বিজ্ঞাপন’ তা পত্রিকাগুলো উপরে লিখে দিয়েছে। কোনো কোনো পাঠক জানিয়েছে, লেখাগুলো এত ছোট যে কী কারণে কালো রঙ করা হয়েছে তা বুঝতে বেগ পেতে হয়েছে।
প্রতিবাদের বিষয়ে টুইটারে গ্রুপটি মঙ্গলবার জানায়, ‘তারা আমাদের ধরে ফেলল! আমরা আমাদের লোগো লুকানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ২ নম্বর পৃষ্ঠায় ঠিকই তা ছাপা হয়েছে।’ এর আগে পার্লামেন্টে বিলটি নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, সোমবার এই বিলের পক্ষে ৬৪টি ভোট পড়ে। বিরোধী জোট ভোট বর্জন করায় বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি।
বিক্ষোভকারীরা বলছে, বিল পাস হলেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে আসবে। যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছে বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












