দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করল ইয়েমেন
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে সনাক্ত এবং আটক করেছে ইয়েমেন। এসব গুপ্তচর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতার বিষয়ে তথ্য সংগ্রহ করছিল।
ইয়েমেনের সামরিক বাহিনীর যুদ্ধকালীন গণমাধ্যম বিষয়ক প্রধান কর্নেল নাজিব আল আনসির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে যখন ইয়েমেনের সামরিক বাহিনী দখলদার ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে চতুর্থ ধাপের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তখন ইসরাইলি গুপ্তচরদের আটকের ঘটনা ঘটল।
কর্নেল আনসি বলেন, ইয়েমেনের ভেতর থেকে ইসরাইলি-আমেরিকান গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের তৎপরতা বানচাল করা হয়েছে। তিনি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী যখন আল-আকসা স্টর্ম অভিযানে যুক্ত হয়েছে তখন সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার নির্দেশনায় ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় ভাড়াটে গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় হয়। এই চক্র ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ফায়ারিং পয়েন্ট এবং নৌ সেনাদের মোতায়েনের বিষয়ে আমেরিকা ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করছে।
গত বৃহস্পতিবার হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি ঘোষণা করেন যে, ইহুদিবাদী ইসরাইলকে যেকোনো দেশ জাহাজের মাধ্যমে পণ্য সরবরাহ করবে কিংবা ইসরাইল থেকে পণ্য গ্রহণ করবে সেইসব জাহাজের প্রত্যেকটিতে হামলা চালানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)