দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি কমান্ড কোয়ার্টার বিধ্বস্ত হিজবুল্লাহর হামলায়
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সিরিয়া, লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ আটকে দিল হুথিরা
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
লেবাননভিত্তিক হিজবুল্লাহ গ্রুপ একটি ইসরাইলি কমান্ড কোয়ার্টারে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে। ইসরাইলও স্বীকার করেছে, ওই হামলায় তাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে।
হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে অবস্থিত একটি ইসরাইলি কমান্ড হেড কোয়ার্টারে আঘাত হেনেছে। তারা জানায়, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন দিতে এই হামলা চালানো হয়েছে।
গত মাসে লেবানন সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়েছে।
লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে শনিবার অন্তত ১০ বার হামলা চালানো হয়েছে বলে দাবি করার পর ইসরাইলি বাহিনী ওই হামলা চালিয়েছে।
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা:
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলিরা স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, এই হামলায় সামান্য কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এবার লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ আটকে দিল হুথিরা:
এবার লোহিত সাগরে ইসরায়েলগামী একটি বাণিজ্যিক জাহাজ আটকে দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পরে সেটিকে উল্টো দিকে ফেরত পাঠানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে এই পদক্ষেপ নিল হুথিরা।
জাহাজটি ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে লেবাননের আরবি ভাষার আল-মায়াদিন নেটওয়ার্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












