-ইসকনকে নিষিদ্ধের দাবি সমমনা ইসলামি দলগুলোর -‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ‘ইসকন’ নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের
নিজস্ব প্রতিবেদক:
ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকা-সহ সংঘটিত সব অপরাধের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সমমনা ইসলামি দলগুলো। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি তিনটি দাবি উত্থাপন করে-
১. উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
২. অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাসহ ইসকন সংগঠিত সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
৩. সাম্প্রদায়িক উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এদিকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মাহফুজুর রহমান আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।