ইলিশের দাম নিয়ন্ত্রণ আমাদের এখতিয়ারে নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ইলিশের দাম নিয়ন্ত্রণ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ারে নেই বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ দরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩’ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত চার বছরে ভারতে ৫ হাজার ৫৪১ টন ইলিশ রপ্তানি হয়েছে। যা মোট ইলিশ উৎপাদনের মাত্র.৫ ভাগেরও কম। যা থেকে আয় হয়েছে ৪৩৯ হাজার কোটি টাকা।
প্রাণিসম্পদ মন্ত্রী আরও জানান, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। এরমধ্যে গত ১০ অক্টোবর পর্যন্ত ৬০৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৬৮ কোটি ২০ লাখ টাকা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।