সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে মাহফিলে আজিমুশ্বান নসীহত মুবারক:
ইলমে তাসাউফ হাসিল করা ছাড়া ঈমান আকিদা আমল কখনোই শুদ্ধ হবেনা।
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯২ শামসী সন , ০৬ জুলাই, ২০২৪ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল জুময়াহ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় ছাত্র আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ, তওবা বায়াত মুবারক ও মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি। নসীহত মুবারকে তিনি বলেন, ইলমে তাসাউফ হাসিল করা ছাড়া ঈমান আকিদা আমল কখনোই শুদ্ধ হবেনা। হানাফী মাজহাবের ইমাম, ইমামে আজম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি তিনি জাহিরীভাবে অনেক বড় আলেম হওয়া সত্ত্বেও- ইলমে তাসাউফ হাসিল করার পর বলেছিলেন, আমি যদি দুই বছর না পেতাম তবে আমি ধংস হয়ে যেতাম। বলা হয়, উক্ত দুই বছর তিনি ইমামুস সাদিস আলাইহিস সালাম উনার বরকতময় সোহবত মুবারকে বায়াত গ্রহন করে ইলমে তাসাউফ হাসিল করেছিলেন। সেজন্য বলা হয়েছে, জাহিরী ইলম থাকলে হবেনা, আসল হচ্ছে ইলমে তাসাউফ হাসিল করা। অন্তর বিশুদ্ধ হলে ইলমে লাদুন্নী মুবারক পাওয়ার কারনে সহীহ সমঝ হাসিল করা সহজে সম্ভব হবে। এজন্য সকল বড় বড় ইমাম মুজতাহিদ ফকিহ মুহাদ্দিস মুফাসসির সকলেই একজন আল্লাহওয়ালা কামিল মুরশিদ উনার নিকট বায়াত গ্রহন করে ইলমে তাসাউফ হাসিল করেছেন। ওলী আল্লাহ কামিল মুরশিদের সোহবত মুবারকের মাধ্যমেই কেবলমাত্র মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লøাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত মারিফাত রেজামন্দি সন্তুষ্টি তথা নিসবত কুরবত মুবারক হাসিল করা যাবে।
সেজন্য সকলকে ইলমে তাসাউফ হাসিলের জন্য কোশেশ করার দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)