ইরান যুদ্ধে আরব আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিলো সন্ত্রাসী ইসরায়েল
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ মোতায়েন করেছিলো সন্ত্রাসী ইসরায়েল। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কিছু সেনাও পাঠিয়েছিলো তেল আবিব।
গত রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকুত্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটিই প্রথম।
ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে আরব আমিরাতের ওপর ক্রমাগত হামলা চালায় তেহরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান দেশটিতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০-এর বেশি ড্রোন ছুড়েছে। এর ফলে এই যুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলসহ এই অঞ্চলের অন্য সব দেশের তুলনায় আরব আমিরাতকেই সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়- পুরো যুদ্ধজুড়ে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সবচেয়ে বেশী হামলার হুমকি ও জোরালো আক্রমণ করে আসছিলো ইরান। আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বেশ কিছু সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই পরিস্থিতির মুখে সন্ত্রাসী ইসরায়েলের কাছে সহযোগিতা চায় আবুধাবি।
এক্সিওস জানিয়েছে, আরব আমিরাতের প্রেসিডেন্ট পরগাছা বরাবর জরুরী সাহায্য চেয়ে পাঠালে সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ থেকে আমিরাতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে কার্যকরী ব্যবস্থা নিতে বলা হয়। সেই ধারাবাহিকতায় অল্প সময়ের ব্যবধানে আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি দখলদারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এক্সিওস আরও জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল যখন নিজে ব্যাপক হামলার মুখে ছিলো, তখন বাইরের দেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর এই সিদ্ধান্তে অবাক বনে যায় বিশ্লেষকরাও।
আরো অবাক হওয়ার বিষয়- এরপূর্বে ইউক্রেনও বিভিন্ন সময়ে রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে সন্ত্রাসী ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি চেয়ে আবেদন জানিয়েছিলো। তবে কিয়েভের সেই অনুরোধ বারবারই প্রত্যাখ্যান করেছিলো তেল আবিব; কিন্তু আরব আমিরাতের আবেদনের সাথে সাথে ইসরায়েলের রাজি হয়ে যাওয়াকে ভিন্ন দৃষ্টিতেই দেখছে বিশ্লেষকরা। বলা হয়, বিষয়টি জানাজানি হওয়ায় ইসরায়েলি নাগরিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছিলো।
বিশ্লেষকদের শঙ্কা- আরব আমিরাতে ইসরায়েলি অনুপ্রবেশ সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ‘স্পর্শকাতর’ বিষয় হতে পারে। তবে প্রতিবেদনে উদ্ধৃত এক জ্যেষ্ঠ আমিরাতি কর্মকর্তা বলেছে, যুদ্ধের সময় (পরগাছা) ইসরায়েল যে সহায়তা করেছে, আরব আমিরাত তা কখনোই ভুলবে না।
এদিকে অন্য একজন আমিরাতি কর্মকর্তা যুদ্ধের সময় সহায়তার জন্য সন্ত্রাসী ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার প্রশংসা করেছে। অর্থাৎ এই দেশগুলোও ইরান যুদ্ধে অংশ নিয়েছিলো। তারা বরাবরই মুখে যুদ্ধে অংশগ্রহণের কথা অস্বীকার করলেও গোপনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে -যা আরব আমিরাতের স্বীকারোক্তিতে প্রমাণিত হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












