ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।
মার্কিন জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীকে গত আগস্ট মাসে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। এ সময় তাদের জিজ্ঞেস করা হয়েছিল, তারা বা তাদের পরিচিত কেউ গণমাধ্যমের কাছে গোপনীয় সামরিক তথ্য ও অস্ত্রসংকটের তথ্য প্রকাশ করেছে কি না।
জয়েন্ট স্টাফের ১৫০০ থেকে ২ হাজার কর্মকর্তার মধ্যে অল্প কিছু কর্মকর্তা ও কর্মচারী এই অস্ত্রসংকটের তথ্যটি জানতো। সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন আশঙ্কাও করে, শুধু গণমাধ্যমে তথ্য ফাঁস নয়, এর পেছনে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচারের বিষয়ও থাকতে পারে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই পলিগ্রাফ পরীক্ষার উদ্দেশ্য শুধু তথ্য ফাঁসকারীদের শনাক্ত করা নয়, ভবিষ্যতে সম্ভাব্য ফাঁস ঠেকাতে অন্যদেরও সতর্ক করা।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপরই তদন্তে নামে পেন্টাগন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণ কড়াকড়ির বিষয়ে পেন্টাগনের মুখপাত্র এক বিবৃতিতে বলে, ‘পেন্টাগন সাধারণত তাদের কর্মী বা অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যেকোনো গোপনীয় তথ্য ফাঁস হওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
এদিকে সামরিক অস্ত্রের ঘাটতি সম্পর্কিত সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা এবং ‘দেশদ্রোহী আচরণ’ বলে অভিহিত করেছে সন্ত্রাসী ড্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সে লেখে, ‘তারা এটা করছে, কারণ তারা আমাকে জিততে দেখার চেয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারতে দেখতেই বেশি পছন্দ করে।’
এদিকে গত ৫ মে থেকে ইরান যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন করেনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।
গত মাসে ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জেরে মার্কিন সামরিক বাহিনীর সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক, প্রকাশক এবং মধ্যপ্রাচ্য প্রতিনিধিকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।