দেশের স্থানীয় বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করেছে নকল ও ভেজাল পণ্য
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সূত্র বলছে, দেশের স্থানীয় বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করেছে নকল ও ভেজাল পণ্য। ওষুধ, খাদ্য ও পানীয়, মসলা, দুগ্ধজাত পণ্য, সিগারেট, প্রসাধনী, নকল রেভিনিউ স্ট্যাম্পসহ এমন কোনো পণ্য বাকি নেই, যা নকল হচ্ছে না।
ভেজাল পণ্যের তালিকায় সবচেয়ে বেশি দেখা যায় দুধ, তেল, মধু, কফি, চা, সস, চকোলেট, বোতলজাত পানি, কোমল পানীয় ও শিশুখাদ্য। বৈধ কম্পানির চা, কফি, দুধ চকোলেটসহ বৈধ পণ্যগুলোর নাম একটু এদিক-সেদিক করে বাজারজাত করাই হলো অসাধু ব্যবসায়ীদের প্রধান টার্গেট। জানা গেছে, সহজ উৎপাদনপ্রক্রিয়া, তুলনামূলক কম দাম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এই বাণিজ্যের প্রসারের মূল কারণ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন গবেষণা অনুযায়ী, ৮০-৯০ শতাংশ পরিবার দুধ, চা, কফি ও শিশুখাদ্য প্রতিদিন গ্রহণ করে। লাখো শিশু সম্পূর্ণভাবে শিশুখাদ্য দুধের ওপর নির্ভরশীল। এসব বহুল ব্যবহৃত পণ্য নকল হওয়ায় জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি হচ্ছে। নি¤œমানের কাঁচামাল ও ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতিতে শিশুদের মধ্যে অপুষ্টি, ডায়রিয়া, সংক্রমণ ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লিভার ও হজমজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীরা বৈধ কম্পানির ট্রেডমার্ক, প্যাকেজিং ও রং প্রায় হুবহু নকল করায় ভোক্তারা সহজেই বিভ্রান্ত হচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে, অন্যদিকে বড় বৈধ কম্পানিগুলোর ব্র্যান্ড সুনাম ও আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের নিয়মিত বাজার তদারকি জোরদার করা, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা এবং কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বৈধ উৎপাদকদের সুরক্ষা নিশ্চিত করা গেলে বাজারে স্বচ্ছতা ফিরে আসবে। এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষা যেমন জোরদার হবে, তেমনি রাজস্ব আহরণ ও বৈধ ব্যবসার পরিবেশও শক্তিশালী হবে।
বাংলাদেশে কয়েকটি সংস্থা মাঝে মাঝেই ভেজালবিরোধী অভিযান চালাচ্ছে। তাদের মধ্যে আছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর পরও নিয়ন্ত্রণ নিশ্চিত হয়নি। বরং দিনের পর দিন সংকট আরো বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনবলসংকট, পর্যাপ্ত ল্যাব সুবিধা ও তদারকির দুর্বলতায় এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে।
দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘পণ্যের সহজ যাচাইয়ের জন্য কিউআর কোড ব্যবস্থা চালু এবং নকলকারীদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে আইনের কিছু সীমাবদ্ধতার কারণে নিয়ন্ত্রক সংস্থাও অনেক সময় ব্যবস্থা নিতে পারছে না।’
অনুসন্ধানে দেখা গেছে, বিএসটিআইয়ের ভুয়া সিল ও বৈধ পণ্যের নাম নকল করে চা, কফি, ভোজ্যতেল, গুঁড়া দুধ, বোতলজাত পানি, কোমল পানীয়, প্রসাধনী, ওষুধ ও বৈদ্যুতিক পণ্যের বিক্রি রমরমা। এসব পণ্য ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরের অনুমোদনহীন কারখানায় উৎপাদন হচ্ছে। ব্যবসায়ীরা কম দামের প্রলোভন ও বিভ্রান্তিকর প্যাকেজিং করে ভোক্তাদের আকৃষ্ট করছেন। এমনকি কিছু ক্ষেত্রে জাল বিএসটিআই স্টিকার ও হলোগ্রাম তৈরি হচ্ছে। ফলে নকল পণ্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
ভোক্তারা নকল পণ্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন। অনেকে কম দামের খপ্পরে জেনেবুঝেই নকল পণ্য কিনছেন। আবার অনেকে প্যাকেজিংয়ে প্রতারিত হচ্ছেন। দেখে বোঝার উপায় থাকে না কোনটা বৈধ আর কোনটা নকল। বৈধভাবে পণ্য উৎপাদনে উচ্চ শুল্ক, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এই পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। আর এই সুযোগেই দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়ছে নকল পণ্য।
জানা গেছে, নকল খাদ্যপণ্য ও পানীয়তে ক্ষতিকর রাসায়নিক, অতিরিক্ত প্রিজারভেটিভ ও নি¤œমানের উপাদান থাকে। এতে খাদ্যে বিষক্রিয়া, পেটের সমস্যা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। নকল প্রসাধনীতে পারদ, স্টেরয়েড ও সিসার মতো ক্ষতিকর উপাদান ত্বকের অ্যালার্জি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যহানি তৈরি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












