ইরান ভেনেজুয়েলা এক নয় -মার্কিন-ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ফিলিস্তিনি বিশ্লেষক
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরব লেখক ও বিশ্লেষক আবদুল বারি আতওয়ান সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি এবং ইরান সম্পর্কে মার্কিন ইসরায়েলি শাসকগোষ্ঠীর ভুল মূল্যায়নের কথা উল্লেখ করে বলেছেন- ইরান কাউকে ভয় করে না।
নিজেদের দৃঢ়তা ও প্রতিরোধের মাধ্যমে তারা শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। কাজেই ভেনেজুয়েলার মতো ইরানকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, লন্ডনপ্রবাসী ফিলিস্তিনি লেখক ও বিশ্লেষক আবদুল বারি আতওয়ান তার ওয়েবসাইট ‘রায় আল-ইয়াওম’-এ প্রকাশিত এক প্রামাণ্যচিত্র বিশ্লেষণে সন্ত্রাসী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, এই হামলা স্পষ্ট করে দিয়েছে ইরান কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েল কোনো পক্ষকেই ভয় করে না। সন্ত্রাসী ড্রাম্প এর আগে ভ্রান্ত দাবি করে বলেছিলো- ‘ইরানের সমস্ত অস্ত্রভা-ার ও সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে।’ কিন্তু এখন সবাই দেখছে, ইরান তার কৌশলগত নীরবতা ভেঙে দ্রুত, তাৎক্ষণিক ও কৌশলগত জবাব দেওয়ার পর্যায়ে প্রবেশ করেছে।
আতওয়ান আরও বলেন, ইরান আগেই স্পষ্টভাবে ঘোষণা করেছিলো বৈরুতের দক্ষিণ উপশহর (দাহিয়াহ)-তে হামলা হলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানাবে। তেহরান এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা জবাব দিয়েছে, যাতে প্রমাণিত হয় যে তারা শুধু কথার মানুষ নয়, কাজের মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরে।
এই যুদ্ধে ইরানের নীতি হলো- বিজয় অথবা শাহাদাত। এর বাইরে তারা অন্য কোনো বিকল্প বিবেচনা করে না।
প্রতিরোধ ফ্রন্টের ‘ঐক্যবদ্ধ ময়দান’ তত্ত্বের বাস্তব প্রতিফলন:
রায় আল-ইয়াওম পত্রিকার সম্পাদক বলেন, সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে, প্রতিরোধ ফ্রন্টের ‘ঐক্যবদ্ধ ময়দান’ নীতি শক্তিশালীভাবে বাস্তব রূপ পেয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে- ইরান কোনো অবস্থাতেই হিজবুল্লাহকে পরিত্যাগ করবে না। কারণ হিজবুল্লাহ বহু ত্যাগ স্বীকার করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই তেহরানের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও কার্যত প্রতিরোধ অক্ষের ঐক্যবদ্ধ ময়দানে যোগ দিয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেল আবিব ও হাইফাকে লক্ষ্যবস্তু করেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আনসারুল্লাহ ইয়েমেনের কৌশলগত ‘বাব আল-মান্দাব প্রণালী’ ইসরায়েলি জাহাজগুলোর জন্য বন্ধ করে দিয়েছে।
সবশেষে আতওয়ান জোর দিয়ে বলেন, ওয়াশিংটন-তেল আবিবকে বুঝতে হবে- ইরান ভেনেজুয়েলা নয়। এই সামরিক আগ্রাসনের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি মারাত্মক ভুল হিসাবের মধ্যে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












