তেহরানে জুমুয়ার খুতবায় হুঁশিয়ারি:
ইরানে হামলা হলে তেল আবিব হবে ‘ভুতুড়ে নগরী’
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তেহরানের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি জুমুয়ার খুতবায় সন্ত্রাসী ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ার করে বলেছে, ‘যদি আবারো ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে আমরা এমন ধ্বংসাত্মক প্রতিশোধ নেবো যে সন্ত্রাসী ইসরায়েল (তেল আবিব) পরিণত হবে এক ‘ভুতুড়ে নগরীতে’। ’
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আরো জানায়, খাতামি জুমুয়ার ভাষণে স্পষ্ট ভাষায় বলেছে, ‘যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো বা তোমাদের উন্মাদনা আবার দেখাও, আমরা সন্ত্রাসী ইসরায়েলকে এমনভাবে গুঁড়িয়ে দেবো যে তেল আবিবের অস্তিত্বই থাকবে না। ’
খাতামির এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন মাত্র কিছুদিন আগেই ইরান-ইসরায়েলের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে।
তেহরানের অস্থায়ী খতিবের বার্তা, ঐক্য ও প্রতিরোধ:
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে খুতবায় খাতামি ইরানীদের ঐক্যের প্রশংসা করে বলেছে, ‘যুদ্ধের সময় আমাদের জনগণ যে ঐক্যের পরিচয় দিয়েছে, তা গোটা বিশ্বের কাছে একটি বার্তা হয়ে গেছে। তারা দেখিয়ে দিয়েছে, ইরান আক্রান্ত হলে জনগণ শেষ রক্তবিন্দু পর্যন্ত তার পাশে থাকবে। ’ সে আরো বলেছে, ‘ইরানি জাতি একটি শরীরের মতো। কারো হাত যদি কাটা যায়, পুরো শরীর তা অনুভব করে। এই জাতির প্রতিরোধের শক্তি কোনো বাহ্যিক শক্তির দ্বারা দমন করা যাবে না। ’
শেষ বার্তাটি ছিলো সবচেয়ে জোরালো:
‘যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করো বা আবার সেই পাগলামি দেখাও, আমরা সন্ত্রাসী ইসরায়েলকে এমনভাবে গুঁড়িয়ে দেবো যে তেল আবিব এক ভৌতিক নগরীতে পরিণত হবে। তোমাদের প্রযুক্তি, তোমাদের সমর্থক, কেউই তোমাদের রক্ষা করতে পারবে না। ’
এই সতর্কবার্তা শুধু সন্ত্রাসী ইসরায়েল নয়, গোটা বিশ্বকেই যেন জানিয়ে দিলো, ইরান আর পেছনে ফেরার পথে নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)