মার্কিন অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম যেভাবে দেশের ভেতরে নিচ্ছে ইরান
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরান বিশ্বব্যাপী বিস্তৃত সামরিক সংস্থাগুলোর একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে তারা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে অন্তত ২ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক এবং ভারী ট্রাক আমদানি করেছে। পুরো বিষয়টি মার্কিন নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা-উভয়কেই উপেক্ষা করে সম্পন্ন হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
‘এমওডি’-অর্থাৎ ‘মিনিস্ট্রি অফ ডিফেন্স’ বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ-দিয়ে শুরু হওয়া নামের আড়ালে লুকিয়ে আছে পাঁচ হাজারেরও বেশি সংস্থা, যা একটি শক্তিশালী আর্থিক ও সামরিক কাঠামো গঠন করেছে। ২০১৬ সাল থেকে বিভিন্ন শিপিং নথিপত্র ও বিল অব লেডিং-এ এদের আর্থিক লেনদেনের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে কিছু সংস্থা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর সাথে যুক্ত; আবার কিছু সংস্থা ‘বনিয়াদ’ নামক বিশাল ব্যবসায়িক গোষ্ঠীর অংশ, যা ইরানের অভিজাত শ্রেণির নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
এই তথ্যগুলো যুদ্ধের অন্যতম বড় একটি রহস্যের ওপর আলোকপাত করে: আইআরজিসি কীভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করার পরও তাদের এই অস্ত্রভা-ার পুনরায় পূর্ণ করে চলেছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত- যার মধ্যে চলতি বছরের যুদ্ধের চার মাসও অন্তর্ভুক্ত-এই নেটওয়ার্কের একটি সংস্থা, ‘এমওডি ৩৪৬৪২৮’ বিপুল পরিমাণ রকেট প্রোপেল্যান্ট, বিস্ফোরক এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অপরিহার্য বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেছে। এর পাশাপাশি তারা ভারী ট্রাকও আমদানি করেছে, যা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই সরঞ্জামগুলো স্থল, সমুদ্র ও আকাশপথে আনা হয়েছে- যার বড় একটি অংশের উৎস হিসেবে চীন, রাশিয়া ও জার্মানির নাম নথিবদ্ধ রয়েছে।
‘এমওডি’ নেটওয়ার্ক বিষয়ক এই অনুসন্ধানটি ইরানের হাজার হাজার ব্যাংক ও সরকারি নথিপত্র, করপোরেট ফাইলিং এবং আমদানি সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে।
এই গোপন সংস্থাগুলোর সবারই তেহরানে একই ঠিকানা রয়েছে- যে ঠিকানায় ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয় অবস্থিত। নথিপত্র অনুযায়ী, এদের প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে; এটি সেই দিন, যেদিন রাজতন্ত্রের পতনের পর আয়াতুল্লাহ খোমেনি ইরানে ক্ষমতায় এসেছিলেন। তবে রেকর্ড থেকে দেখা যায়, এদের অধিকাংশই আসলে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো-এমন এক সময়ে, যখন ইরান কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়েছিলো এবং এর ফলে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি ও মুদ্রার মান ব্যাপকভাবে হ্রাস পেয়েছিলো।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এই নেটওয়ার্কটি ব্যবহার করেন। ৯১টি সংস্থার নামে নিবন্ধিত ফোন নম্বরগুলো ইরানের রাষ্ট্রীয় ব্যাংক ‘ব্যাংক সেপাহ’ -এর নথিপত্রেও পাওয়া গেছে, যেখানে আইআরজিসি -এর সদস্যদের অ্যাকাউন্ট রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মিয়াদ মালেকি- যে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচি প্রণয়নে সহায়তা করেছিলো- সে বলে, “এটি হলো বর্তমান যুদ্ধের সময় এবং এর আগের বহু বছর ধরে ইরানের সামরিক বাহিনীর টিকে থাকার মূল অবলম্বন বা ‘লাইফলাইন’। এটি মূলত ইরানি সামরিক বাহিনীর বাণিজ্যিক কার্যক্রমের একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরে পেছাচ্ছে এক ঘন্টা সময়
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে পরমাণু স্থাপনায় আগুন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কায় জরুরি অবস্থা জারি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামলা থামাতে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরমাণু হামলা নিয়ে সতর্কবার্তা ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কে ইসরায়েলি সন্ত্রাসীসহ ৩৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাত, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে জাতিগত নিধনের আশঙ্কা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বীর যোদ্ধাদের এই অস্ত্রগুলোই দখলদারদের ভিত কাঁপিয়ে দেয়
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নৌপথে ইসরায়েল থেকে পালাচ্ছে ইহুদিরা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তাঁবুতে আগুন, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












