ইরানে হামলার জন্য ইরাকে সন্ত্রাসী ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটি
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানে হামলা চালাতে ইসরায়েলি বাহিনী ইরাকের পশ্চিম মরুভূমিতে দুটি গোপন ঘাঁটি পরিচালনা করেছিলো বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। খবর আল-জাজিরার।
গতকাল সোমবার (১৮ মে) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত একটি ঘাঁটির অস্তিত্ব গোপন রাখার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী একজন ইরাকি মেষপালক ও একজন সেনা সদস্যকে হত্যা করে।
নিহত ওই ইরাকি মেষপালকের নাম আওয়াদ আল-শামারি (২৯) বলে শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।
আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, এই সামরিক ঘাঁটিটি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সেখানে ছিলো। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধের সময় এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিলো। সন্ত্রাসী ইসরায়েল এই ঘাঁটিটিকে তাদের বিমান বাহিনীর ‘আকাশপথের সহায়তা, জ্বালানি রিফুয়েলিং ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের’ কাজে ব্যবহার করতো।
নিউইয়র্ক টাইমস আরো জানায় যে, যুক্তরাষ্ট্র এই ইসরায়েলি ঘাঁটির ব্যাপারে জানতো। যার অর্থ দাঁড়ায়, ওয়াশিংটন সম্ভবত ‘ইরাকের মাটিতে যে শত্রুবাহিনী অবস্থান করছে- এই সত্যটি ইরাকের কাছ থেকে গোপন রেখেছিলো’।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, এই ঘাঁটিটি এর আগে গণমাধ্যমে আসা অন্য একটি ইসরায়েলি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিলো, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান বিরোধী সামরিক অভিযান শুরু করার ঠিক আগে ইরাকে একটি গোপন ঘাঁটি তৈরি করেছিলো সন্ত্রাসী ইসরায়েল। এই ঘাঁটিটি ইসরায়েলের বিশেষ বাহিনীর বাসস্থান ও বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হতো।
আল-জাজিরা বলছে, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে ইরাকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)