ইরানে হামলার চিন্তা বাদ দেয়নি ট্রাম্প, আসছে রণতরী ও যুদ্ধবিমান : ওয়ালস্ট্রিট জার্নালের রিপোর্ট
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানে হামলার চিন্তা এখনো বাদ দেয়নি সন্ত্রাসী ট্রাম্প। সে তার সহযোগীদের তেহরানে হামলার পরিকল্পনার জন্য বলছে। যেটিকে চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করছে সে।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশীল সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি বাদ দিতে বললেও এখন আবার নতুন পরিকল্পনা দিতে বলছে।
মার্কিন কর্মকর্তারা বলেছে, ইরানে হামলার ব্যাপারে আলোচনার সময় এটিকে সে কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে অভিহিত করেছে।
তার নির্দেশনার পর হোয়াইট হাউজ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ‘অপশন’ দিয়েছে। যারমধ্যে ইরানের সরকার পতনের পরিকল্পনাও আছে।
এছাড়া অন্যান্য অপশনের মধ্যে ইরানে সেনাবাহিনীর অবকাঠামো সীমিত হামলার বিষয়টিও আছে।
ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দেয়নি জানিয়ে ওই কর্মকর্তারা বলেছে, সে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটি এখনো নিশ্চিত নয়।
ওয়ালস্ট্রিট জার্নাল এমন তথ্য প্রচারের সময়ই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলো ট্রাম্প। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)