ইরানে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১:
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬০ জন।
নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল সকালে স্কুলটিতে ‘সরাসরি আক্রমণ’ করেছে।
তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিলো। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়ে হামলার খবর:
তেহরান এবং ইরানের বেশ কয়েকটি শহরে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয় এবং তেহরানে প্রেসিডেন্টের কার্যালয়েও হামলা করেছে দখলদার ইসরায়েল।
কেরমানশাহ, কুম, ইসফাহান, তাবরিজ, কারাজে সামরিক স্থাপনা এবং দেশের দক্ষিণে কেনারকে ইরানি নৌবাহিনীর স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
আকাশ ও সমুদ্র থেকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের:
একজন মার্কিন কর্মকুত্তা আল জাজিরাকে বলেছে, তারা ইরানে আকাশ ও সমুদ্র থেকে ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে।
ওই কর্মকুত্তা জানায়, মার্কিন-ইসরায়েলি হামলার লক্ষ্য ইরানি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা। বর্তমানে ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ।
মার্কিন বিমান বাহিনী হামলায় অংশ এবং তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করছে বলেও নিশ্চিত করেছে সে।
সন্ত্রাসী ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান:
ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তারা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে।
দখলদারদের বিবৃতিতে জানানো হয়েছে, কিছুক্ষণ আগে, ইরান থেকে সন্ত্রাসী ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে।
বাসিন্দাদের তেহরান ছাড়ার পরামর্শ:
বাসিন্দাদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।
বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির কারণে, যতদূর সম্ভব নিয়ন্ত্রণে থাকলেও এবং পরিস্থিতি শান্ত থাকা সত্ত্বেও, সম্ভব হলে আপনাদের শহর ত্যাগ করা উচিত।
মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর:
ইরাকি আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা শিগগিরই মার্কিন ঘাঁটিতে আক্রমণ শুরু করবে।
দক্ষিণ ইরাকের জুরফ আল-সাখের ঘাঁটিতে, যা জুরফ আল-নাসর নামেও পরিচিত, বিমান হামলায় এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছে।
শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চলবে -ইরান
আইআরজিসি জানিয়েছে, ‘শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত’ ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
আইআরজিসি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সমস্ত ইসরায়েলি এবং মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত হেনেছে। তারা বলেছে, শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অঞ্চলজুড়ে সমস্ত মার্কিন স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












