ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার ১৫তম দিনে যা ঘটছে
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এরই মাঝে খারাগ দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন সন্ত্রাসী বাহিনী হামলা চালানোর পর সংঘাত আরও তীব্রতর হয়েছে। উল্লেখ্য, এই দ্বীপটি ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র।
এদিকে ইরানের বিশেষ বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা লেবাননের হিজবুল্লাহর সাথে সমন্বয় করে দখলধার ইসরায়েলে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে তাদের বার্ষিক 'আল-কুদস দিবস'-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
ইরান পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে ২৪ ঘণ্টায় আটবার হামলার ঘটনা ঘটেছে। ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ জুমুয়াবার ভোর থেকে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর পর্যন্ত এসব হামলা চালায়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।
ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টি ঘাঁটি আছে- আল হারির এবং আল আসাদ। দু’টিই বিমানঘাঁটি। শনিবারের বিবৃতিতে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, দু’টি বিমানঘাঁটিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জোটের যোদ্ধারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।