ইরানে বিক্ষোভের নেপথ্যে মোসাদের উসকানি দেখছে তুরস্ক
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানজুড়ে ছড়িয়ে পড়া তীব্র সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কলকাঠি নাড়ছে বলে সরাসরি অভিযোগ করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, ইরানের অভ্যন্তরীণ এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করছে তেল আবিব।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক সম্প্রচারমাধ্যমে দেওয়া বক্তব্যে এই চাঞ্চল্যকর দাবি করেন।
হাকান ফিদান বলেন, মোসাদ এখন আর তাদের তৎপরতা গোপন রাখছে না; তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উসকানি দিচ্ছে। তবে আঙ্কারা ও তেহরানের মধ্যে সিরিয়া বা ইরাক ইস্যু নিয়ে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষাকেই আঙ্কারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
হাকান ফিদানের মতে, ইরান গত তিন দশক ধরে যে উচ্চাকাক্সক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতি অনুসরণ করে আসছে, বর্তমান পরিস্থিতির মাধ্যমে দেশটিকে মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে। এই নীতির কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে।
ফিদান উল্লেখ করেন যে, এবারের বিক্ষোভকারীদের একটি বড় অংশই হলো বর্তমান প্রজন্মের সংবেদনশীল তরুণ সমাজ, যারা প্রতিনিয়ত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই তরুণরা রাজপথে নেমে সরকারকে একটি কড়া বার্তা দিচ্ছে এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, তেহরানের সরকার জনগণের এই ক্ষোভের ভাষা ও বার্তা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বর্তমান বিক্ষোভকে ২০২২ সালে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের চেয়ে আকারে ছোট বলে বর্ণনা করেছেন। ফিদান মনে করেন না যে এই বিক্ষোভের জেরে বর্তমান ইরান সরকারের পতন ঘটবে। তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা ফিদানের এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, ১৯৯৯ সালের পর ইরানে এত বড় মাপের ও সংঘাতময় বিক্ষোভ আর দেখা যায়নি।
গবেষণাপ্রতিষ্ঠান এসইটিএ-র বিশ্লেষক মুস্তফা চানার মনে করেন, তুরস্ক ও ইরানের মধ্যে যতই গভীর উত্তেজনা থাকুক না কেন, ইরানের অখ-তা রক্ষা করা তুরস্কের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই অত্যন্ত জরুরি। কারণ ইরানের পতন ঘটলে পুরো মধ্যপ্রাচ্যে যে নজিরবিহীন অস্থিরতা তৈরি হবে, তার আঁচ থেকে তুরস্কও রেহাই পাবে না।
তুরস্কের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, তারা মধ্যপ্রাচ্যে কোনো নতুন গৃহযুদ্ধ বা শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায় না। আঙ্কারা সতর্কতার সঙ্গে এই বিক্ষোভ পর্যবেক্ষণ করছে এবং মনে করছে যে বিদেশি শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশেষ করে সন্ত্রাসী ইসরায়েলের প্রকাশ্য সমর্থন এই আন্দোলনকে একটি ভিন্ন মাত্রা দিচ্ছে যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এমন এক সংকটময় মুহূর্তে তুরস্কের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্য তেহরানের জন্য কিছুটা স্বস্তিদায়ক হলেও তরুণ প্রজন্মের অর্থনৈতিক দাবিদাওয়া পূরণ করা এখন ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে : তাইব
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারের প্রতি যে আহ্বান জানালো ইরান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন সামরিক বাহিনীতে অশ্লীল নিপীড়নের শিকার সাড়ে ২০ হাজার সদস্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ : গবেষণা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওজুতে পানির ব্যবহার কমাতে বললো যুক্তরাজ্য
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় দখলদারদের কর্মকান্ডে সতর্ক করলেন আল-আকসার খতিব
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো কৌশলই ছিলো না ড্রাম্প সরকারের - মার্কিন কংগ্রেস সদস্য
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












