ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানী স্থাপনায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আশির, ১৩৯৩ শামসী সন , ০৯ মার্চ, ২০২৬ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপোগুলো বিধ্বস্ত হয়েছে। ফলে ছিদ্র হওয়া তেলের পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে রাস্তায় আগুন ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া প্রামাণ্যচিত্রে দেখা গেছে, তেহরানের রাস্তার ধার দিয়ে ড্রেনের ভেতর দিয়ে দাউ দাউ করে আগুন বয়ে যাচ্ছে। তেলের এই প্রবাহে শহরের সাধারণ রাস্তাগুলো আগুনের কু-লীতে পরিণত হয়েছে। অগ্নিকা-ের ফলে তেহরানের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধ শুরুর পর দেশজুড়ে বাড়িঘর, স্কুল ও হাসপাতালসহ প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরান এবং এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের মোট তিনটি এলাকার জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন।
এদিন তেহরান এবং আলবোরজ প্রদেশের চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা বিশাল এই অগ্নিকা- নিয়ন্ত্রণে কাজ করছে।
ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তেল বিতরণ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বর্ণের মজুত বাড়িয়েই চলেছে চীন, নেপথ্যে কি?
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তান
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এক সপ্তাহে ৮৩ শিশুসহ নিহত ৩৯৪
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের ডিপোতে ইসরায়েলি হামলা: ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য: ওয়াশিংটনের স্বীকারোক্তি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত বোমা দিয়েই তাদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহূর্তের একটি দৃশ্য।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো -মুর্খমন্ত্রী
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালুর ঘোষণা
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে গুঁড়িয়ে দিবো -আইআরজিসি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)