ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য: ওয়াশিংটনের স্বীকারোক্তি
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আশির, ১৩৯৩ শামসী সন , ০৯ মার্চ, ২০২৬ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।
ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং মার্কিন জাতীয় জ্বালানী পরিষদের নির্বাহী পরিচালক আইজেন ফক্স নিউজ চ্যানেলে স্বীকারোক্তি দিয়ে ঘোষণা করেছে, ওয়াশিংটন ইরানের জ্বালানী তেল-সম্পদকে পুরোপুরি ইরানিদের হাত থেকে বের করে নিতে চায়। এভাবে আইজেন এটা ফাঁস করলো যে ইরানে আগ্রাসনের পেছনে ওয়াশিংটনের আসল লক্ষ্য হলো ইরানের জাতীয় সম্পদ লুট করা যাতে নিজের ও মিত্রদের অর্থনৈতিক ও জ্বালানী স্বার্থ অবৈধভাবে হাসিল করা নিশ্চিতভাবে সম্ভব হয়।
আইজেন বলেছে, ‘আমরা যা করতে চাই তা হলো- জ্বালানী তেলের এই বিশাল রিজার্ভকে ইরানিদের হাত থেকে পুরোপুরি বের করে নেয়া যাতে হরমুজ প্রণালী নিয়ে আর কখনও উদ্বিগ্ন থাকতে না হয়।’
এমন সময় ওয়াশিংটনের পক্ষ হতে এই স্বীকারোক্তি আসলো যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং তেলের বিশ্ব-বাজারে তীব্র অস্থিতিশীল অবস্থা দেখা দিয়েছে।
বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা বলছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন দীর্ঘকাল ধরে চলতে থাকলে পশ্চিম এশিয়াসহ বিশ্বব্যাপী জ্বালানী নিরাপত্তা খাতে নানা সংকট দেখা দিতে পারে দীর্ঘ মেয়াদে এবং জ্বালানী তেলের দর তীব্র গতিতে উর্ধ্বমুখি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করাই ইরানের ‘চূড়ান্ত কৌশল’ -আইআরজিসি
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত এক মাসে তেল বিক্রি করে ইরানের আয় বেড়েছে ৪০ শতাংশ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা চলছে -মিশরের প্রেসিডেন্ট
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের সম্ভ্রমহরণ!
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাঁড়াশি অভিযানে ইরানে মোসাদের গুপ্তচরসহ গ্রেফতার ২৪০
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নৌ-অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান -পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)