ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা মোসাদের
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। দ্রুতই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন অঞ্চলে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।
গত মঙ্গলবার তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিলো। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দোকান খোলেননি।
রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার সেøাগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিলো ইরান।
বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও সমালোচকরা বলছেন, তাদের দমাতেই এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)