ইরানে গোপনে ‘সামরিক হামলা চালিয়েছিলো’ আরব আমিরাত
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে আরব আমিরাতও সামরিক হামলা চালিয়েছিলো বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বাইরে আমিরাতই একমাত্র দেশ, যারা গোপনে এই যুদ্ধে অংশ নেয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও এ খবর জানিয়েছে।
গত সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি শোধনাগারে হামলা চালায় আরব আমিরাত। যদিও এ হামলার বিষয়ে প্রকাশ্যে কোনও স্বীকৃতি দেয়নি আবুধাবি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, হামলাটি এপ্রিলের শুরুর দিকে হয়েছিলো, যখন একই সময়ে ড্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
তৎকালীন সময়ে ইরান স্বীকার করেছিলো, একটি ‘অজ্ঞাত শত্রুপক্ষ’ তাদের ওই স্থাপনায় হামলা চালিয়েছে। এরপর প্রতিক্রিয়ায় আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উপসাগরীয় অন্যান্য দেশ যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানালেও আবুধাবির এই গোপন অংশগ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিলো ওয়াশিংটন।
এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা অতীতে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে বলেছে, ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)