ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি এক দ্বৈত নাগরিক
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সাথে গত জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ইরানে গ্রেফতার হওয়া এক দ্বৈত নাগরিককে শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।
দেশটির বিচার বিভাগ এ কথা জানিয়েছে।
বিচার বিভাগের মিজান অনলাইন সংবাদ সংস্থা অভিযুক্তের নাম প্রকাশ করেনি। তাকে শুধু ‘একজন দ্বৈত নাগরিক’ হিসেবে বর্ণনা করেছে।
এর আগে, সে ইউরোপের একটি দেশে বসবাস করতো। গত জুন মাসে ওই যুদ্ধের সময় তাকে ইরানে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইরানের একটি আদালত তার মামলার শুনানি শুরু করেছে। তার বিরুদ্ধে ‘জায়নিস্ট শাসনের স্বার্থে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তি’র অভিযোগ আনা হয়েছে।
মিজানের দেয়া তথ্যমতে, অভিযুক্ত ব্যাক্তি যুদ্ধ শুরুর এক মাস আগে ইরানে প্রবেশ করেছিলো।
তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি সন্ত্রাসী ইসরায়েলের মোসাদ গুপ্তচর সংস্থার সাথে যোগাযোগ রেখেছিলো এবং ‘ইউরোপের কয়েকটি দেশের রাজধানী ও দখলকৃত অঞ্চলগুলোতে একজন এজেন্ট’ হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলো।
সংস্থাটি আরো জানিয়েছে, তার গ্রেফতারের সময় এবং যে ভিলায় সে অবস্থান করছিলো, সেখানে উন্নতমানের গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে।
গত জুন মাসে যুদ্ধ চলাকালে ইরানি কর্তৃপক্ষ ৩ জন ইউরোপীয়কে গ্রেফতারের ঘোষণা দেয়। পরবর্তীতে গত অক্টোবরে ইরান একটি আইন পাশ করে। এতে সন্ত্রাসী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষীদের বিরুদ্ধে শাস্তি আরো কঠোর করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)