দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইরানের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে ইসরাইল
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইরান নজিরবিহীনভাবে ইহুদিবাদী ইসরাইলের ওপর যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মাধ্যমে প্রমাণ হয়েছে- ইরানের বিরুদ্ধে ইসরাইল তার প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে।
ইসলামী জিহাদ আন্দোলনের উপ প্রধান মোহাম্মদ আল-হিন্দি লেবাননের আল-মায়াদিন এক সাক্ষাতকারে একথা বলেছেন। তিনি বলেন, ইরানের মোকাবেলায় ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে।
আল-হিন্দি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা দখলদার শক্তির জন্য প্রাথমিক সতর্কবার্তা। ইরানের কর্মকতারাও এ ধরনের কথা বলেছেন। তারা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে শাস্তিমূলক হামলা চালানো হয়েছে তার মধ্যদিয়ে ইসরাইলকে এই সতর্কবার্তা দেয়া হয়েছে যে, আর কখনো ইরানের স্বার্থে আঘাত করলে তার জবাব হবে ভয়াবহ এবং চূড়ান্ত।
ইসরাইলের ওপর ইরানি হামলা প্রসঙ্গে আল-হিন্দি বলেন, ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। আমেরিকা নিজেই সমস্যা ও চ্যালেঞ্জের মুখে এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ইসরাইলের নেই। সেক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।”
ইসলামী জিহাদ আন্দোলনের নেতা গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি সহযোগিতা করার জন্য পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূ-রাজনৈতিক পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা দরকার।
গাজায় ইসরাইলি বন্দীদের ব্যাপারে আল-হিন্দি বলেন, খুবই কম মূল্যে আমেরিকা ও ইসরাইলের কর্মকর্তারা তাদের বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চান কিন্তু বন্দীরা এখন আমাদের হাতের ট্রাম্প কার্ড। ইসরাইলকে যুদ্ধবিরতির ব্যাপারে সম্ভাব্য চুক্তিতে অবশ্যই বড় রকমের মূল্য দিতে হবে। ইসরাইল গাজার স্থলযুদ্ধে কৌশলগত ব্যর্থতার মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)