ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০, আহত ১২০০
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানের বৃহত্তম সমুদ্র বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে।
গত রোববার রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, গত শনিবারের এ ঘটনায় ১২০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন পুরোপুরি নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন।
বন্দরের শহীদ রাজী অংশে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। এটি ইরানের বৃহত্তম কন্টেইনার বন্দর। বিস্ফোরণের প্রচ- ধাক্কায় চারদিকে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার জানালাগুলো ভেঙে পড়েছে, শিপিং কন্টেইনারগুলোর ধাতব ফিতা ছিঁড়ে ভেতরের মালামাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
রয়টার্স লিখেছে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার পারমাণবিক আলোচনার মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবর অনুযায়ী, গত রোববার রাতেও আগুন ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছিলো, দমকল কর্মীরা হেলিকপ্টারসহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছিলো।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। তবে বন্দরে থাকা রাসায়নিক বিস্ফোরণের ইন্ধন হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্ফোরণের সঙ্গে ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কঠিন জ্বালানির ভুল ব্যবস্থাপনার যোগ থাকতে পারে, এমনটি বলা হলেও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা অস্বীকার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)