ইরানি হামলা ঠেকাতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ব্যয় ১.৩৫ বিলিয়ন ডলার
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত শনিবার রাতে ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে দখলদার সন্ত্রাসী ইসরাইলের ৫ বিলিয়ন শেকেল (১.৩৫ বিলিয়ন ডলার) ব্যয় হয়েছে বলে রোববার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের চিফ অব স্টাফের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল র্যাম আমিনাচের উদ্ধৃতি দিয়ে ডেইলি ইয়েডিয়থ আথোনথ জানায়, শনিবার রাতের প্রতিরক্ষার ব্যয় হয়েছে ৪-৫ বিলিয়ন শেকেল (১.০৮-১.৩৫ বিলিয়ন ডলার)।
সে বলেছে, ইরানি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রোধ করতে ব্যবহৃত একটি ‘অ্যারো’ ক্ষেপণাস্ত্রের দাম ৩.৫ মিলিয়ন ডলার। আর প্রতিটি ‘ম্যাজিক ওয়ান্ড’ ক্ষেপণাস্ত্রের দাম ১ মিলিয়ন ডলার। এছাড়া ইরানি ড্রোন প্রতিরোধ করার জন্য বিমান থেকে নিক্ষেপ করা গোলার দাম রয়েছে।
গত রোববার সকালে ইসরাইলি সংবাদপত্র হারেৎজ সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েলের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান থেকে দখলদার ইসরাইলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়। সূত্র: মিডল ইস্ট মনি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্রের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের ‘না’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানের খাদ্য রফতানি চার বছরের মধ্যে সর্বনিম্নে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র: পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা এ পর্যন্ত ১৪৫ -আইআরজিসি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার মার্কিন-ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)