ইরানে সরাসরি হামলা চালাবে না ইসরায়েল: যুক্তরাষ্ট্র
চার মার্কিন কর্মকর্তা জানিয়েছে, তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই ধারণা পেয়েছে। যেহেতু তেহরানের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আগ্রাসী মনোভাব দেখাবে জেরুজালেম।
ইসরায়েলের মিত্ররা দেশটিকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, এ ধরনের উদ্যোগে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে সিরিয়ার আধা-সামরিক বাহিনী বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আসতে পারে। উভয় সংগঠনই ইরানের কাছ থেকে সরাসরি সমর্থন পেয়ে থাকে।
চার কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এ বিষয়ে সব সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত রাখবে। তবে কোনো ধরনের প্রতিশোধমূলক পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না।
গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।