ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বে’র শেভা’র সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান গোপন করে রেখেছে কাপুরুষ ইহুদীবাদী শাসকগোষ্ঠী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র এতটুকু জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
এদিকে ইরানের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংবাদ প্রকাশ হলেও দখলদার ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতির সংবাদ প্রকাশ করতে দিচ্ছে না আইডিএফ। ইসরায়েলি সংবাদমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইহুদীবাদী ইসরায়েল।
গত সপ্তাহের জুমুয়াবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় ইরানের ২২৪ জন নিহত ও ১২৭৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলেছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের কমপক্ষে ৬৩৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৩২০ জনেরও বেশি।
সংস্থাটি আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)