ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম এশিয়ার যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের সাধারণ মুসলমানরা। পবিত্র ঈদুল ফিতরের পরই উপত্যকার বদগাম ও বারামুল্লা অধ্যুষিত এলাকাগুলোতে শুরু হয়েছে ঘরে ঘরে ত্রাণ সংগ্রহ।
অর্থের পাশাপাশি স্বর্ণ-রুপার গহনা, গৃহস্থালির জিনিসপত্র, এমনকি গবাদি পশুও দান করছেন সাধারণ মানুষ। এই উদ্যোগে সাড়া দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। নারীরাও তাদের ব্যক্তিগত স্বর্ণের গহনা দান করেছেন। এক কাশ্মীরি তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে রেখে দেওয়া একটি স্বর্ণের স্মারক তুলে দিয়েছেন ত্রাণ তহবিলে।
ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও প্রামাণ্যচিত্র শেয়ার করে কাশ্মীরবাসীর এই উদ্যোগের প্রশংসা করেছে। ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয়ে, আমরা কাশ্মীরের সহৃদয় মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই- ইরানের জনগণের পাশে মানবিক সহায়তা ও গভীর সংহতি নিয়ে দাঁড়ানোর জন্য; এই সহৃদয়তা কখনোই ভোলা যাবে না। ধন্যবাদ।
কিছু প্রামাণ্যচিত্রে দেখা যায়, মানুষজন একটি কমিউনিটি সেন্টারে সমবেত হয়ে মূল্যবান গহনা ও নগদ অর্থ এক জায়গায় জমা করছেন। বদগামের এই অঞ্চল থেকে উঠে আসা দানকে সম্মিলিত মানবিক সহায়তার প্রতিফলন বলে বর্ণনা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)