ইরাকে হামলা করেছিলো সৌদি আরব, গোপনে আরব আমিরাতে গিয়েছিলো ইসরায়েলি সন্ত্রাস প্রধান
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সরাসরি ইরানে হামলার খবর ফাঁস হওয়ার পর ইরাকে হামলার পেছনেও সৌদি আরবের হাত আছে এমন খবর সামনে এসেছে।
যুদ্ধ চলাকালে সৌদি আরব গোপনে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালিয়েছে এবং একই সময়ে ইসরায়েলি প্রধানসন্ত্রাসী শয়তানিয়াহু গোপনে আরব আমিরাত (ইউএই) সফর করে দেশটির প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরান যুদ্ধ ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূরাজনৈতিক সংঘাতে রূপ নেয়। এর মধ্যে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা রক্ষায় সরাসরি সামরিক পদক্ষেপ নিতে শুরু করে। সেসবের বড় অংশ জনসমক্ষে না আসলেও এখন এসব খবর বের হচ্ছে।
ইরাকে সৌদি হামলা:
একাধিক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা, পশ্চিমা কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত সূত্রের বরাতে রয়টার্স জানায়, সৌদি যুদ্ধবিমান ইরাকের উত্তর সীমান্তঘেঁষা এলাকায় তেহরান-ঘনিষ্ঠ শিয়া মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালায়। এসব ঘাঁটি থেকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিলো বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ৭ এপ্রিল যুদ্ধবিরতির সময়ের আশপাশেও কিছু হামলা হয়েছিলো। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের অভ্যন্তরে রকেট হামলার ঘটনা ঘটে। দক্ষিণ ইরাকে চালানো এক হামলায় কয়েকজন যোদ্ধা নিহত হন এবং ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহর একটি যোগাযোগ ও ড্রোন পরিচালনা কেন্দ্র ধ্বংস হয়ে যায়।
গোপনে আমিরাত সফরে ইসরায়েলি সন্ত্রাস প্রধান:
এদিকে যুদ্ধের সময় আরেকটি কূটনৈতিক নাটকীয়তার খবর সামনে এসেছে। ইসরায়েলি প্রধানসন্ত্রাসী যুদ্ধ চলাকালে গোপনে আমিরাত সফর করে এবং প্রেসিডেন্ট শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে।
বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২৬ মার্চ ওমান সীমান্তঘেঁষা আল-আইন শহরে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেছিলো ইসরায়েলি সন্ত্রাস প্রধান ও শেখ জায়েদ আল নাহিয়ান। একই সূত্রের দাবি, ইরান যুদ্ধ চলাকালে সামরিক সমন্বয়ের জন্য মোসাদ প্রধানও অন্তত দুইবার আরব আমিরাত সফর করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)