ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্পূর্ণ একাকী বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নির্যাতনবিষয়ক প্রতিবেদক এডওয়ার্ডস। একই সঙ্গে সে ইমরান খানের প্রতি ‘অমানবিক আচরণ’ বন্ধ করে কারাবন্দীর মানবিক অধিকার নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এডওয়ার্ডস এক পোস্টে বলে, ইমরান খানকে একটি ছোট, জানালাবিহীন কক্ষে ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রাখা হয়েছে। অনেক সময় তাকে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ব্যায়াম কিংবা অর্থবহ মানবিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে উল্লেখ করেছে সে।
এডওয়ার্ডস বলে, এই ধরনের বন্দিত্ব জাতিসংঘের ‘ম্যান্ডেলা রুলস’-এর সুস্পষ্ট লঙ্ঘন। কারাগারে বন্দীদের মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের প্রণীত এই নীতিমালায় দিনে ২২ ঘণ্টা বা তার বেশি সময় অর্থবহ মানবিক যোগাযোগ ছাড়া একাকী বন্দিত্বকে ‘সোলিটারি কনফাইনমেন্ট’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর টানা ১৫ দিনের বেশি সময়ের একাকী বন্দিত্বকে দীর্ঘমেয়াদি নির্জন কারাবাস হিসেবে বিবেচনা করা হয়, যা নির্যাতন বা নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণের পর্যায়ে পড়তে পারে।
এক দীর্ঘ পোস্টে এডওয়ার্ডস আরও বলে, ইমরান খান যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন- এমন প্রতিবেদন নিয়েও সে উদ্বিগ্ন। ২০১৩ সালের একটি দুর্ঘটনায় তাঁর মেরুদ-ে আঘাত এবং ২০২২ সালের নভেম্বরে হত্যাচেষ্টার সময় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও যথাযথভাবে চিকিৎসা না পাওয়ার কারণে আরও জটিল হতে পারে বলে সে আশঙ্কা প্রকাশ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে সতর্কবার্তা আরব আমিরাতের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ২০০ মার্কিন সেনা নিহত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির পাশে ভূমি থেকে অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে আইআরজিসি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)