ইমরান খানের পক্ষে কথা বলায় ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদ-
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে একটি সামাজিক মাধ্যমে কথা বলায় আটজন সাংবাদিক ও সামাজিক মাধ্যমে মন্তব্যকারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে দেশটির আদালত। ইমরান খানের পক্ষে অনলাইন কার্যক্রম ও বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাস-সংক্রান্ত অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
মডার্ন ডিপ্লোমেসির খবরে বলা হয়, এই মামলাগুলোর সূত্রপাত ২০২৩ সালের ৯ মে’র সহিংস বিক্ষোভ থেকে। সেদিন ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকেরা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এরপর সরকার ইমরান খানের দল ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে উসকানি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা কিংবা সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন ও সামরিক আদালত ব্যবহার করা হয়।
এই রায় পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। সমালোচকদের মতে, সাংবাদিক ও মন্তব্যকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ রাজনৈতিক বক্তব্য ও অনলাইন ভিন্নমতকে অপরাধে পরিণত করার ঝুঁকি বাড়াচ্ছে।
এ রায় রাজনৈতিক মামলায় নিরাপত্তা আদালতের ভূমিকা বাড়ার ইঙ্গিত দেয় এবং ২০২৩ সালের মে মাসের অস্থিরতার পর নাগরিক স্বাধীনতা ক্রমাগত ক্ষয়িষ্ণু হওয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)