ইফতারে প্রাণ জুড়াবে বরিশালের ঐতিহ্যবাহী শরবত মলিদা
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মলিদা বানাতে প্রথমে আধা কাপ পোলাওয়ের চাল কিংবা আতপ চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে এক কাপ মুড়ি ও আধা কাপ চিড়া ভালোভাবে ধুয়ে রেখে দিতে হবে। এবার ভেজানো চিড়া ও মুড়িগুলো হাত দিয়ে চটকে নিতে হবে, যাতে মুড়ি ও চিড়া পুরোপুরি নরম হয়ে যায়। এতে মলিদার টেক্সচার আরও ভালো আসবে। এর সঙ্গে আধা কাপ ফ্রেশ নারকেল কোড়া নিতে হবে, যা খাবারে দারুণ একটা মিষ্টি স্বাদ এনে দেবে।
ভিজিয়ে রাখা চালগুলো ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে। এরপর সেই বাটানো চালের মধ্যে দুই কাপ খাঁটি দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এক টেবিল চামচ ফ্রেশ আদা বাটা যোগ করতে হবে, তবে অবশ্যই ফ্রোজেন আদা ব্যবহার করা যাবে না। কারণ তাজা আদার স্বাদই মলিদার মূল বৈশিষ্ট্য।
এরপর আগে থেকে ধুয়ে রাখা মুড়ি ও চিড়া মিশিয়ে নিতে হবে। এখন আখের গুড় যোগ করতে হবে। এটি পুরোপুরি নিজের পছন্দ অনুযায়ী কম-বেশি করা যাবে। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে গুড়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে একটু কম মিষ্টি রাখতে পারেন।
সবশেষে কিছু কিশমিশ ও নারকেল কুড়ানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে নাড়তে হবে, যেন সব উপকরণ একসঙ্গে মিশে যায়।
বরিশালের ঐতিহ্যবাহী মলিদা সাধারণত গ্লাসে পরিবেশন করা হয়। এই শরবত শুধু দেখতে নয়, খেতেও দারুণ স্বাদের!
দুধ, নারকেল, আদা, আখের গুড়-সবকিছুর মিশ্রণে এতে তৈরি হয় এক দারুণ স্বাদ, যা একদিকে মিষ্টি, অন্যদিকে সুগন্ধে ভরপুর। ঠান্ডা বা গরম যেকোনোভাবেই এটি খাওয়া যায়, তবে বানিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ সবচেয়ে বেশি উপভোগ্য হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












