আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
এবারের সূর্যগ্রহণে সূর্য পুরোপুরি আড়াল থাকবে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড-যা চলতি শতাব্দীতে আর দেখা যাবে না। দিনের আলো মুহূর্তেই বদলে যাবে সন্ধ্যার আবহে, অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হবে দিন না রাত-তা বোঝা নিয়েই।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রায় ৬ মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে। ইউরোপের বড় অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বহু দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশির ভাগ দেশ এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে।
এই বিরল গ্রহণের পূর্ণতা শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর চাঁদের ছায়া ছুটে যাবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর ও সৌদি আরব পেরিয়ে ইয়েমেন হয়ে সোমালিয়ার উপকূলে গিয়ে মিলিয়ে যাবে। এই সরু পথের দু’পাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা মিলবে আংশিক গ্রহণের।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় ২ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর উপর দিয়ে ছুটে চলবে। মরুভূমি হোক কিংবা নদীর পাড়, খোলা মাঠ বা শহরের ছাদ- যেখানেই থাকুক, মানুষ প্রত্যক্ষ করবে প্রকৃতির এই বিরল ও শ্বাসরুদ্ধকর দৃশ্য।
২০২৭ সালের এই সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এক জীবনে একবার দেখা যাওয়ার মতো অভিজ্ঞতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












