ইফতারে উপকারী ৭ শরবত
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আদা-লেবুর শরবত:
প্রথমে মাঝারি মাপের এক টুকরো আদা, ১টি লেবু, পরিমাণমতো চিনি, পরিমাণমতো বরফ কুচি, প্রয়োজনমতো পানি ও লবণ নিন। আদা থেতলে রস বের করে নিতে হবে। এবার শরবত তৈরির পাত্রে আদার রসের সঙ্গে লেবুর রস মেশাতে হবে। এরপর তাতে মেশান চিনি, বরফ ও সামান্য লবণ। ভালোভাবে মেশানো হলে তাতে পানি মেশান। তৈরি হবে সুস্বাদু আদা-লেবুর শরবত।
বেলের শরবত:
১টি পাকা বেল, ৩ কাপ ঠান্ডা পানি, প্রয়োজনমতো চিনি ও বরফকুচি নিন। এবার বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিতে হবে। চালুনি দিয়ে চেলে বেলের বীজ ফেলে দিন। এবার বেলের সঙ্গে পানি, চিনি ও বরফ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ইফতারে পরিবেশন করুন ঠান্ডা বেলের শরবত।
তরমুজের শরবত:
২ কাপ তরমুজ টুকরা, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ৪-৫টি পুদিনা পাতা, পরিমাণমতো চিনি, স্বাদমতো লবণ ও ১ কাপ পানি নিন। এবার উপকরণগুলো সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিতে হবে। শরবতের পাত্র ঢেকে ফ্রিজে রাখতে হবে। ইফতারের সময় বের করে বরফ মিশিয়ে পান করতে পারেন সুস্বাদু তরমুজের শরবত।
পুদিনার শরবত:
১ মুঠো পুদিনা, ২ গ্লাস পানি, স্বাদ মতো লবণ বা বিট লবণ, ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১টি কাঁচা মরিচ ও প্রয়োজন মতো চিনি নিন। প্রথমে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেকে নিন। এবার পুদিনার শরবত তৈরি।
টক দইয়ের শরবত:
৫ কাপ টক দই, ৭-৮টি পুদিনা পাতা, ২টি কাঁচা মরিচ কুচি, পরিমাণমতো ঠান্ডা পানি, ২ টেবিল চামচ চিনি, প্রয়োজনমতো বরফ কুচি ও স্বাদমতো লবণ নিন। সব উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবতের পাত্রটি ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় ওপরে সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা টক দইয়ের শরবত।
কলা-দুধের শরবত:
৪টি পাকা কলা, ১ গ্লাস ঠান্ডা দুধ, ১ কাপ ঠান্ডা পানি, ৪ টেবিল চামচ চিনি নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি সুস্বাদু কলা-দুধের শরবত।
বাদামের শরবত:
আধা কাপ কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা, ২ কাপ তরল দুধ, ১ কাপের ৩ ভাগের ২ ভাগ চিনি, এক চিমটি জাফরান, ১ টেবিল চামচ পেস্তাবাদাম কুচি নিন। এবার একটি পরিষ্কার পাত্রে দুধ গরম দিন। তাতে মেশান জাফরান ও পেস্তাবাদাম কুচি। এরপর দিন বাদাম বাটা ও চিনি। ভালোভাবে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যেন দুধ উপচে পড়ে না যায়। এভাবে ৪-৫ বার বলক আসার পর নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রাখুন আরও কিছু সময়ের জন্য। পরিবেশনের সময় উপরে সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












