মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ইন্দোনেশীয় অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম : আগমন ও বিকাশ (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, সকাল ৫:৪৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৫
ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র।
ঐতিহাসিক মাসউদি এ অঞ্চলের নাম উল্লেখ করতে গিয়ে লিখেছিলেন ‘জুযুরুল মাহারাজ’ মানে মহারাজার দ্বীপপুঞ্জ। অপর ঐতিহাসিকগণ এ অঞ্চলের পরিচয় দিয়েছেন সুমাত্রা, জাভা প্রভৃতি বিভিন্ন দ্বীপের মাধ্যমে।
কেউ কেউ বলেন, ইন্দোনেশিয়া শব্দটি ইন্দো এবং নেশিয়া এ দুটি শব্দের মাধ্যমে গঠিত। ইন্দো মানে হচ্ছে হিন্দু এবং নেশিয়া মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। এমনিভাবে অনেক ঐতিহাসিক এ অঞ্চলকে হিন্দুস্তানের পূর্বাঞ্চলীয় দ্বীপপুঞ্জ হিসেবে পরিচয় দিয়েছেন। কেউ এর নাম দিয়েছেন সবুজ ভূখ-। তবে খ্রিস্টীয় উনবিংশ শতাব্দী থেকে এ অঞ্চলটি ইন্দোনেশিয়া হিসেবে পরিচিত লাভ করে।
ভৌগোলিকভাবে এ অঞ্চলে বড় ছোট মিলিয়ে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। এর পাশাপাশি ঐতিহাসিকভাবে মালয়েশিয়া এবং মালদ্বীপ প্রভৃতি রাষ্ট্রগুলোও ছিল এ অঞ্চলের অন্তর্ভুক্ত। ছয়শটি দ্বীপে জনবসতি রয়েছে। যেখানকার ৯৭ থেকে ৮৫% জনগণই মুসলিম।
বৃহৎ এই অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল কোনো যুদ্ধ-বিগ্রহ এবং তীর-তলোয়ারের নিগ্রহ ব্যতিরেকেই।
এ অঞ্চলে ইসলামের আগমন ঘটেছিল প্রায় আট অথবা নয় শতাব্দী আগেই। ঐতিহাসিক সূত্রগুলো বলছে, হিজরি দ্বিতীয় শতাব্দীর শেষে অথবা তৃতীয় শতাব্দীর শুরুলগ্নে সুমাত্রা এবং মালয় দ্বীপপুঞ্জের কিছু বন্দরে মুসলিম ব্যবসায়ীগণ নিজেদের ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করেন। আম্মান, হাজরামাউত এবং ইয়ামানের দক্ষিণ উপকূলের ব্যবসায়ীগণ সবার আগে এই অঞ্চলে আগমন করেন এবং সুমাত্রার পশ্চিম উপকূলে নিজেদের ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করেন। এই ব্যবসায়ীগণ ছিলেন শাফেয়ী মাযহাবের অনুসারী।
কতক সূত্রের ভাষ্য হচ্ছে, আব্বাসী শাসক হারুনুর রশিদের সময় কয়েকজন ইন্দোনেশীয় ব্যবসায়ী বাগদাদে সফর করেন। সফর থেকে ফেরার পথে তারা নিজ নিজ অঞ্চলে পৌঁছে দ্বীন ইসলামের দাওয়াতকে বিস্তৃত করার উদ্যোগ গ্রহণ করেন।
এদিকে প্রাচ্যবিদরা ‘দ্য প্রিচিং অব ইসলাম’ গ্রন্থে বলছে, ‘খ্রিস্ট্রীয় সপ্তম শতাব্দীর শেষদিকে এসে শ্রীলংকার পথ ধরে চীনের সাথে মুসলিমদের ব্যবসায়িক প্রসার ঘটে। এর ফলে অষ্টম শতাব্দীতেই সেখানে আরব ব্যবসায়ীদেরকে দলবদ্ধভাবে চলাফেরা করতে দেখা গেছে। পর্তুগিজ ফিরিঙ্গিদের আগমনের আগ পর্যন্ত খ্রিস্টীয় দশম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়ে প্রাচ্যের আরবরাই ছিল এ অঞ্চলের বাণিজ্যে শীর্ষ অবস্থানে। ছিল না তাদের কোনো প্রতিদ্বন্দ্বী। এ থেকে আমরা জোরালোভাবেই এই ধারনা পেতে পারি যে, আরবরা বেশ আগেই এ অঞ্চলে তাদের ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত করেছিল।’
জাভা দ্বীপ: ইসলাম প্রচারের ঘাঁটি:
ঐতিহাসিক সূত্রগুলো থেকে এ অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে হাজরামাউত এবং আম্মান অঞ্চলের মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানা যায়। সেই হিজরী প্রথম শতাব্দীতে ইসলাম প্রচারের শুরু থেকে দশম হিজরী শতাব্দীতে পর্তুগিজ ফিরিঙ্গিদের আগমন পর্যন্ত সহস্র বছর ধরে এই সামুদ্রিক নাবিক এবং ব্যবসায়ীগণ এ অঞ্চলে ইসলাম প্রচারে অসামান্য ভূমিকা রেখেছেন। এমনকি তাদের মধ্যে অনেকেই নিজেদের ভিটে মাটি ত্যাগ করে মালয় দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে বসতি গেড়েছেন।
জাভার পশ্চিমাঞ্চলে রাজা হাসানুদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন বানতাম রাজ্য। এদিকে জাভার পূর্বাঞ্চলে সানাকানি নামক এক সামরিক ব্যক্তি প্রতিষ্ঠা করেন মাতরাম রাজ্য। এভাবেই জাভা দ্বীপটি হয়ে উঠে এ অঞ্চলে ইসলাম প্রচারের প্রধানতম কেন্দ্র। এখানে থেকেই অন্য দ্বীপগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ে। এছাড়াও সুমাত্রা দ্বীপের উত্তরে গড়ে উঠেছিল আতশিহ রাজ্য এবং দক্ষিণে গড়ে উঠে বালমাবাং রাজ্য। এদিকে ৮৩২ হিজরীতে এসে ফাতেমীয়রা জাভা দ্বীপের মধ্যাঞ্চলে দিমাক রাজ্য প্রতিষ্ঠা করে।
এভাবেই চলতে থাকে ইন্দোনেশীয় অঞ্চলে দ্বীন ইসলাম উনার আলো। এক দ্বীপ ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে আরেক দ্বীপে। এবং কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই। এই বিশাল অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম ছড়িয়ে পড়েছিল তার সুবিমল আহ্বান নিয়ে। আলেমে দ্বীন এবং ব্যবসায়ীদের আচার ব্যবহার এবং উত্তম আচরণ দেখে এ অঞ্চলের লোকদের মনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত লাভ করেন। যার ফলশ্রুতিতে তারা লাভ করে সর্ববৃহৎ মুসলিম জনপদের খেতাব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ২ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৪ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৫ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬