পানির পাখি কালকূট
, ২২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
সাদা ঠোঁট আর কালো রঙের এই পাখিটির নাম কালকূট। এদের কালকুঁচও বলে।
ইংরেজি নাম ঈড়সসড়হ ঈড়ড়ঃ। বৈজ্ঞানিক নাম ঋঁষরপধ ধঃৎধ। শরীরের মাপ ৪০ সেন্টিমিটার। লেজ খুবই ছোট।
কালকূট মূলত পানির পাখি। নিরিবিলি বিল-ঝিল, হাওর-বাওড়ই এদের বেশি পছন্দ। দলবেঁধে থাকে, চরে বেড়ায়। পানির অন্য পাখিদের সঙ্গে মিলেমিশে থাকে। ভালো সাঁতার জানে। ডুব দিতেও ওস্তাদ। হাঁসের মতো ডুব দিয়ে পানির নিচে গিয়ে খাবার খুঁজতে পারে। শুধু লেজটাই জেগে থাকে।
এরা বেশি সাহসী ও বুদ্ধিমান পাখি। কালকূটের খাদ্য তালিকায় আছে উদ্ভিদ-গুল্মের কচি অংশ, ছোট ছোট মাছ, ব্যাঙ ও পানিজ পোকামাকড়। পানির উপরে উঠেও হাঁটতে পারে স্বাচ্ছন্দ্যে। সুযোগ পেলে ধানও খায়।
বাসা বাঁধার জন্য এদের পছন্দ বড়সড় হাওর-বাওড় বা মরা নদীর উদ্ভিদ-গুল্ম বা ঘাসবন। পানির পাশের ঝোপঝাড় বা মাটির উপরও বাসা করে। দুজন মিলে বাসা বাঁধে। ডিম পাড়ে ৫ থেকে ৯টি। ২০/২২ দিনে বাচ্চা ফোটে। বাচ্চারা উড়তে শেখে ২৫-২৮ দিনে। তবে জন্মের ২-১ দিনের মধ্যেই নেমে পড়ে পানিতে। বাচ্চাগুলো খুব চঞ্চল হয়।
বছরের অন্য সময় দেখা না গেলেও শীতকালে এদের বেশি দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












