ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক যে মসজিদ
, ২৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ রবি , ১৩৯২ শামসী সন , ২৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ১৯৪৫ সালে নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা লাভ করে, আর বিশাল এই অর্জনের কৃতিত্বস্বরূপ দেশটি স্বাধীনতা মসজিদ তৈরি করে, যা ইসতিকলাল মসজিদ নামে সুপরিচিত। আরবিতে ইসতিকলাল এর বাংলা অর্থ হল স্বাধীনতা।
বিখ্যাত ইসতিকলাল মসজিদ স্থাপনের প্রথম প্রস্তাবটি করেন ইন্দোনেশিয়ার প্রথম ধর্মমন্ত্রী ওয়াহিদ হাশিম ও আনোয়ার চক্রমেনিতো। এই আনোয়ার পরবর্তী সময়ে ইসতিকলাল মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।
এই দু’জন ১৯৫৩ সালে ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট তথা ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণকে ইসতিকলাল মসজিদ স্থাপনের প্রস্তাব করেন। ইন্দোনেশিয়ার বিখ্যাত চার্চ ‘জাকার্তা ক্যাথেড্রাল’-এর কাছে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হয়। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুহাত্রো ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ হিসেবে ইসতিকলাল মসজিদের উদ্বোধন করেন।
২০১৩ সালে এই মসজিদটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি লাভ করে। মসজিদটিতে একই সঙ্গে ২ লাখ ২০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারেন।
মসজিদটি এক অসাধারণ নির্মাণশৈলীতে নির্মিত। মসজিদটিতে ৭টি প্রবেশপথ রয়েছে, যা জান্নাতের ৭টি প্রবেশের দরজাকে নির্দেশ করে। মসজিদের গম্বুজের ব্যাস ৮ মিটার, ৮ মিটার ইন্দোনেশিয়ার স্বাধীনতার মাস আগস্ট মাস তথা বছরের ৮ম মাসকে বোঝানো হয়েছে। মসজিদের ক্বিবলার দেয়াল তথা প্রধান দেয়াল মহান আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সূরা ত্বহা শরীফের ১৪ নম্বর আয়াত শরীফের ক্যালিওগ্রাফি দ্বারা সুশোভিত।
মসজিদের একটি মিনার মহান আল্লাহ পাক উনার একত্ববাদকে নির্দেশ করে, মিনারের দৈর্ঘ্য ৬৬.৬৬ মিটার। যা পবিত্র কুরআন শরীফের ৬৬৬৬ আয়াত শরীফকে নির্দেশ করে। মসজিদের নিচতলায় রয়েছে একটি মাদরাসা, অনুষ্ঠান হল। মসজিদের দক্ষিণ ভাগ ফুল বাগান দ্বারা বেষ্টিত। মসজিদটির পাশে রয়েছে ৪৫ মিটার সুউচ্চ ঝরনা। মসজিদটির পূর্ব পাশে সিলিং নদী প্রবাহিত। মসজিদটি পর্যটনের জন্যও বিখ্যাত, ইসতিকলাল মসজিদে বিভিন্ন বিশ্ব নেতারা ঘুরতে এসেছেন।
দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক প্রতিদিন ইসতিকলাল মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসেন। ইসতিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার অন্যতম ইসলামি স্থাপত্য এবং দেশের স্বাধীনতার প্রতীক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












