ইন্দোনেশিয়ায় প্রাদেশিক সংসদ ভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা, নিহত ৩
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সুলাওয়েসি প্রদেশের সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার (৩০ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, গত জুমুয়াবার রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, আগুনে আটকা পড়ে তাদের মৃত্যু হতে পারে। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেয়ায় গুরুতর আহত হয়েছেন।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েকশ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, গত জুমুয়াবার তা সহিংস রূপ নেয়। এদিন রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হন।
দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ। ’
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত জুমুয়াবার জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটেছে এবং পরিবহন অবকাঠামোরও ক্ষতি হয়েছে। এছাড়া অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার জাকার্তার মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের কাছে একটি স্টেশনে ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও সেবা দিতে ব্যর্থ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)