ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
আল ইহসান ডেস্ক:
দীর্ঘ ২২ বছরের সংগ্রাম ও অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে ঐতিহাসিক ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এর মাধ্যমে দেশটির প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো আইনি স্বীকৃতি ও শ্রম অধিকার পেতে যাচ্ছেন।
২০০৪ সালে এই আইনটি প্রথম প্রবর্তিত হলেও নানা আমলাতান্ত্রিক জটিলতা ও বাধার মুখে পড়েছিল। দীর্ঘ দুই দশক পর ২০২০ সালে পার্লামেন্টে এটি পুনরায় আলোচনায় আসে। অবশেষে গতকাল মঙ্গলবার আইনটি পাসের ঘোষণা আসার পর আনন্দে মেতে ওঠেন কয়েক মিলিয়ন গৃহকর্মী। অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু।
এক প্রতিক্রিয়ায় গৃহকর্মী আজেং আস্তুতি বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রান্তিক নারী হিসেবে সুরক্ষা পাওয়ার জন্য আমাদের এই লড়াই ছিল ২২ বছরের।’
নতুন আইনে যা থাকছে:
ইন্দোনেশিয়ার গৃহকর্মীদের প্রায় ৯০ শতাংশই নারী। আগে তারা আইনত ‘শ্রমিক’ হিসেবে গণ্য হতেন না, ফলে কোনো আইনি সুরক্ষা পেতেন না। নতুন এই আইনের ফলে গৃহকর্মীরা এখন থেকে যেসব সুবিধা পাবেন:
সামাজিক সুরক্ষা: গৃহকর্মীরা এখন থেকে স্বাস্থ্যবিমা ও পেনশন সুবিধার আওতায় আসবেন।
বিশ্রামের অধিকার: সপ্তাহে নির্দিষ্ট ছুটির দিন বাধ্যতামূলক করা হয়েছে।
বেতন বৈষম্য রোধ: নিয়োগকারী সংস্থাগুলো আর গৃহকর্মীদের বেতন থেকে অর্থ কেটে রাখতে পারবে না।
শিশুশ্রম নিষিদ্ধ: ১৮ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।