আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করার হুঁশিয়ারি আইআরজিসি-র
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আবার যুদ্ধ শুরু হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের আইআরজিসি।
ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিক হুমকি দেওয়া হচ্ছে। তবে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, “আমাদের বাহিনী ১০০ শতাংশ প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।”
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানো হবে। এই সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকলেও প্রতিরক্ষা প্রস্তুতিতে কোনো শিথিলতা নেই।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের অবস্থান আরও কঠোর করেছে। দেশটির মেহর নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, সংঘাত আবার শুরু হলে ‘শত্রুর অবশিষ্ট সব সম্পদে ধ্বংসাত্মক আঘাত’ হানা হবে। তারা এটিকে একটি ‘নীরব যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আইআরজিসি আরও বলেছে, যুদ্ধবিরতির সময়েও শত্রুপক্ষের তৎপরতা নজরদারিতে রাখা হচ্ছে। যেকোনো অস্বাভাবিক পদক্ষেপের দ্রুত জবাব দেওয়া হবে বলেও তারা জানিয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগতে পারে ৪ বছর
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ইউরোপের বিমান কোম্পানী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৌলতদিয়া পদ্মায় জেলের জালে ৩০ কেজি ওজনের কাতল
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন কমেছে প্রায় এক-চতুর্থাংশ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসমক্ষে কঠোর ভাষা পরিহারে ট্রাম্পকে সতর্ক করলো পাকিস্তান
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন অবরোধের মধ্যে নতুন রেকর্ড, একদিনে হরমুজ প্রণালী পার হলো ৩৭ জাহাজ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)