ইনটেলে ফের বিপুল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা! কাজ হারাতে পারে ১০ হাজার কর্মী
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাণকারী সংস্থা ইনটেলে বড়সড় ছাঁটাই হতে চলেছে আবার। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে ২০২৫ সালের জুলাই মাস থেকে তাদের উৎপাদন ইউনিটের ১৫ থেকে ২০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে ইনটেল।
এই সিদ্ধান্তের ফলে ১০ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে পারে। সংস্থার ইতিহাসে এটি সবথেকে বড় ছাঁটাই বলেই চিহ্নিত করা হচ্ছে এই ঘটনাকে।
এই সিদ্ধান্তের আওতায় কারখানার প্রযুক্তিবিদ থেকে শুরু করে চিপ ডিজাইনকারী গবেষকরাও কাজ হারাতে পারে। একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ প্রযুক্তিগত স্তর পর্যন্ত এই ছাঁটাই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে যে, বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্তটি খুবই কঠিন হলেও তা নিতে হয়েছে কারণ এটি এখন সংস্থার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত।
এক বছরে তিনবার কর্মী ছাঁটাই:
২০২৪ সালের আগস্ট মাসে ইনটেল ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিলো।
২০২৫ সালের শুরুর দিকে আরও ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলো ইনটেল।
এবারে তৃতীয় বারের জন্য ছাঁটাই করতে চলেছে সংস্থা।
কেন এত বিপুল ছাঁটাই দরকার?
২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ইনটেল সংস্থার ৮২১ মিলিয়ন ডলারের লোকসান হয়েছিলো। মার্কিন সরকারের কাছ থেকে সংস্থাটির ৭.৯ বিলিয়ন ডলারের ভর্তুকি আটকে রয়েছে। এনভিডিয়ার মত সংস্থাগুলি এআই, চিপস, ডেটা খাতে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)