ইতিহাস শিক্ষাকে অবহেলা করার ফলেই বিধর্মীরা মুসলমানদের ইতিহাসগুলো বিকৃত করে যাচ্ছে
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
বর্ণিত আছে- “যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। ” আজকের মুসলমানদের হীনম্মন্যতার একটা কারণ হচ্ছে, মুসলমান তাদের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নয়, এমনকি কাফির-মুশরিকদের দ্বারা প্রভাবিত কোনো মুসলিম দেশেই শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানদের ইতিহাস নিয়ে অধ্যায়ন করার ভালো কোনো সুযোগ নেই। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থায়ও ইসলামী সঠিক ইতিহাস সিলেবাসে নেই। কোনো সন্দেহ নেই, এটা মুসলমানদের উত্থান ঠেকানোর জন্য কাফির মুশরিকদের মাস্টার প্ল্যান (প্রধান পরিকল্পনা) সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ।
যার কারণে দেখা যায় মুসলমানদের সোনালী যুগের ইতিহাস, বিজয়গাঁথা কোন ইতিহাস সিলেবাসের কোনো বই পুস্তকে খুব একটা পাওয়া যায় না। তবে যে সমস্ত বিষয় খুব বেশি মশহুর সেগুলো বিকৃত করে, অনেক ক্ষেত্রে মিথ্যা কাহিনী রচনা করে প্রকাশ করা হয়। কিন্তু মুসলমানরা ইতিহাস জ্ঞানশূন্য হওয়ায় তা ধরতে পারে না অথবা যারা ধরতে পারে তারা প্রতিবাদ করে না। ফলে মুসলমানদের পরবর্তী প্রজন্ম কাফিরদের বানানো বিকৃত ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে ঈমানী চেতনাশূন্য হয়েই বড় হয়। নাঊযুবিল্লাহ!
উল্লেখ্য, এ উপমহাদেশে মুসলমানদের ইতিহাস বিকৃতির মূলে রয়েছে অমুসলিম-বিধর্মীরা। তারা এ সব অঞ্চলে মুসলমানদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব, যারা তাদের চক্রান্ত ধ্বংস করে দিয়েছিলেন উনাদের ইতিহাস বিকৃত বেশি করেছে। যেমন:
(১) হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি। যিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ।
(২) হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি তিনি ওই যামানার মুজাদ্দিদ ছিলেন এবং উনার লিখিত কিতাবের কারণেই এ উপমহাদেশে মুসলমানরা কাফিরদের চক্রান্ত থেকে রক্ষা পায়।
(৩) হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি মুজাদ্দিদ ছিলেন। উনার মাধ্যমে এ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন মুসলমানরা। উনাদের নিয়ে বিধর্মীরা অনেক মিথ্যা কাহিনী তৈরি করে ইতিহাস বানিয়েছে।
(৩) হযরত মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহি আলাইহি তিনি ব্রিটিশ বিরোধী জিহাদে শহীদ হন। উনাকে নিয়েও ইতিহাস বিকৃতি কম হয়নি।
(৪) মোঘল বাদশাহ হযরত আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি তিনি একজন বিশিষ্ট ওলীআল্লাহ এবং মুসলমানদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব ছিলেন।
(৫) হযরত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী রহমতুল্লাহি আলাইহি তিনি মুশরিক শাসক লক্ষণ সেনকে পরাজিত করেন।
(৬) সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতের যালিম মুশরিকদের বিরুদ্ধে ১৭ বার অভিযান পরিচালনা করেন, ১৭ বারই বিজয় লাভ করেন।
(৭) হযরত মুহম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ১৭ বছর (কিশোর) বয়সে ভারতের ক্ষমতাধর অত্যাচারী, লুণ্ঠনকারী শাসক দাহিরকে শোচনীয়ভাবে পরাজিত করেন।
(৮) হযরত সালাহুদ্দীন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তিনি যালিম খ্রিষ্টানদের থেকে মুসলমানদের প্রথম ক্বিবলা বাইতুল মুকাদ্দাস শরীফ বিজয় করেন। এবং সমস্ত ফিলিস্তিন ও সিরিয়ায় ইসলামী হুকুমত জারী করেন। ক্রুসেডারদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে একেবার কোনঠাসা করে ফেলেন।
উনাকে নিয়েও তারা ইতিহাস বিকৃতি করেছে।
মুসলমানদের উচিত এসকল বিশেষ ব্যক্তিত্ব উনাদের সম্পর্কে বেশি করে জানা এবং উনাদের বিরুদ্ধে যে কোনো অপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া।
-আব্দুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (২)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












