পাহাড়ে উপজাতি বিচ্ছিন্নতাবাদ:
ইউপিডিএফ সন্ত্রাসীকে গুলি করে হত্যা
, ২৮ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
খাগড়াছড়ি সংবাদদাতা:
সশস্ত্র উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের দলাদলি, সন্ত্রাসবাদ বেড়েই চলছে। পানছড়িতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলের গুলিতে আরেক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক চাঁদাবাজ নিহত হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শান্তিপুর দিক থেকে মোটরসাইকেলে এসে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অতর্কিতভাবে ব্রাশফায়ার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) অভিযোগ করে বলে, “প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এ হামলার জন্য দায়ী”।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র বলেছে, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে”।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল জানান, গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মতু্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইরান যুদ্ধ:
একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে এই রুটের ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
গতকাল জুুমুয়াবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এ যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইন্স (সংযুক্ত আরব আমিরাত) দুটি এবং জাজিরা (কুয়েত) চারটি, মোট ২২টি ফ্লাইট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












