ঢাকায় বিক্ষোভ সমাবেশ:
ইউপিডিএফসহ পাহাড়ের সব সন্ত্রাসী গোষ্ঠী নিষিদ্ধের দাবি
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে অবরোধের নামে সড়কে সহিংসতা, নিরীহ বাঙালি জনতার উপর গুলি, সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা, দোকানপাট লুটপাট ও সাম্প্রদায়িক দাঙা উসকে দেওয়ার ঘটনায় পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ইউপিডিএফসহ পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস সমাবেশে বলেন, ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে সেনাবাহিনী বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালানো এবং ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়; এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার নকশা।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সভাপতি অভিযোগ করেন- ইউপিডিএফ, মাইকেল চাকমা ও চাকমা রানী ইয়ান ইয়ানের প্রত্যক্ষ মদদেই পাহাড় অস্থিতিশীল হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইউপিডিএফ নিষিদ্ধ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না।
বক্তারা আরও বলেন, ধর্ষক যে-ই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে। সেনাবাহিনীর সহায়তায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও ইউপিডিএফ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। এতে স্পষ্ট হয়েছে তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং রাষ্ট্রবিরোধী রাজনীতি।
পিসিসিপির নেতারা সরকারের নীরবতার কড়া সমালোচনা করে বলেন, সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা দমন না করলে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও সন্ত্রাস আরও বাড়বে। তারা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান- ইউপিডিএফসহ সব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)