ইউক্রেনে বন্যা, পানিতে ভাসছে মরদেহ
-বন্যায় তলিয়ে যাওয়া মাইন নিয়ে শঙ্কা
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১০ জুন, ২০২৩ খ্রি:, ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা কবলিত এলাকায় মরদেহ ভাসতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সোভিয়েত আমলের গুরত্বপূর্ণ বাঁধটি গুড়িয়ে দেওয়া হয়। এর ফলে দিনিপ্রো নদীর পানি বেড়ে আশেপাশে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলেনিস্ক বলেছে, বন্যা কবলিত এলাকায় মরদেহ ভাসছে। দখলকৃত খেরসন থেকে লোকজনকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। সে আরও বলেছে, আমাদের বাহিনী যখন সেখানে লোকজনকে উদ্ধারে চেষ্টা করছিল সে সময় দখলদাররা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর প্রোকুদিনের অনুমান, খেরসনের প্রায় ৬০০ বর্গকিলোমিটার (২৩০ বর্গমাইল) এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকার প্রায় ৬৮ শতাংশই রুশ নিয়ন্ত্রিত অঞ্চল।
এদিকে নতুন শঙ্কা দেখা দিয়েছে বন্যায় তলিয়ে যাওয়া স্থল মাইনগুলো নিয়ে। যুদ্ধকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মাইন পুঁতে রাখা হয়েছিল। বন্যার পানিতে এসব এলাকা তলিয়ে যাওয়ায় সেগুলোর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এর ফলাফল ভয়ানক হতে পারে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছে, রাশিয়া অধিকৃত এলাকা থেকে মাইনগুলো ভেসে গেছে, যেগুলো মহা-বিপদের কারণ হয়ে দাঁড়াবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)