শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ওষুধের দামে ফতুর মধ্যবিত্ত-নিম্নবিত্ত

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, সকাল ৪:১৬
ওষুধের দামে ফতুর মধ্যবিত্ত-নিম্নবিত্ত
নিজস্ব প্রতিবেদক:
চাল, ডাল, মাছ, ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কিনতে হাত পুড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। এরমধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আছে ওষুধের মতো অতিপ্রয়োজনীর পণ্যের মূল্যবৃদ্ধি।
দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে মানুষের। ওষুধের বাড়তি দামের কারণে সংসার খরচের হিসাব নতুন করে করতে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে ডলারের মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে ওষুধ কোম্পানিগুলো জোর করেই ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরও অনেকটা বাধ্য হয়ে বর্ধিত দাম অনুমোদন করছে।
খুচরা পর্যায়ে ওষুধের দাম দেখতে রাজধানীর একাধিক ফার্মেসি ঘুরে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ ওষুধই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে তাদের বাড়তি দামে কিনে আনতে হচ্ছে। ফলে সেই ওষুধ কম দামে বিক্রির কোনো সুযোগ তাদের নেই।
ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ ছয়টি প্রতিষ্ঠান সম্প্রতি তাদের উৎপাদিত ২৩৪টি ওষুধের দাম বাড়িয়েছে। ১০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে ওষুধগুলোর দাম। আরও ১০টি প্রতিষ্ঠান তাদের ওষুধের দাম বাড়াতে অধিদপ্তরে আবেদন করেছে।
বেশি দামে বিক্রির আশায় বড় ব্যবসায়ীরা ওষুধের কৃত্রিম সংকট তৈরি করছেন।
মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার একটি ফার্মেসিতে গিয়ে দেখা গেছে, দোকানের ভেতরে সারি সারি করে ওষুধের বক্স সাজিয়ে রাখা হয়েছে। জানতে চাইলে ওষুধ বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, বেশি দামে বিক্রির আশায় বড় ব্যবসায়ীরা ওষুধের কৃত্রিম সংকট তৈরি করছেন। যে কারণে বাধ্য হয়েই আমাকে কিছু ওষুধ কিনে এনে রেখে দিতে হয়েছে। নয়তো দু’চারদিন পর আমার ফার্মেসিতেই ওষুধগুলো পাওয়া যাবে না।
দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির প্রায় ৭০ শতাংশ ওষুধেরই দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় যে ওষুধগুলো আছে, সেগুলোরই দাম বেড়েছে। শুনেছি কিছুদিনের মধ্যে আরও কিছু ওষুধের দাম বাড়বে।
ওষুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। এখন আবার ওষুধের দাম বেড়েছে, এটি আসলে সাধারণ মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা। মানুষ আসলে কোথায় যাবে, কী করবে? মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের সংসার চালাতেই তো এখন হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় ওষুধের দাম বাড়ালে তো সাধারণ মানুষকে রোগে ভুগে মারা যেতে হবে।
তিনি বলেন, যাদের সক্ষমতা আছে, ব্যাংকে টাকা আছে, তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না। কিন্তু যাদের নেই, যারা দিন আনে দিন খায়, তাদের ওষুধের পেছনে বাড়তি খরচ করার উপায় নেই। তাহলে তাদের হয় অন্য জিনিস স্যাক্রিফাইস করতে হবে, চাল-ডাল খাওয়া বন্ধ করতে হবে, বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ করতে হবে, আর নয় তো চিকিৎসা থেকে বঞ্চিত হতে হবে।
ওষুধের দাম বৃদ্ধির বিষয়টিকে যৌক্তিক মনে করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আইয়ুব হোসেন। তিনি বলেন, দাম বাড়াটা আমি মনে করি এখন স্বাভাবিক। দাম কেনই বা বাড়বে না? বর্তমানে বিশ্ব বাজারে সব জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিকে ডলারের মূল্য বৃদ্ধি ও সংকট তৈরি হয়েছে। এদিকে ওষুধ কোম্পানিগুলোর কর্মীদের বেতন বৃদ্ধির একটি বিষয় আছে। সবগুলো বিষয় মিলিয়েই তো ওষুধের দাম নির্ধারণ করা হয়। আমার মতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধগুলোর যে পরিমাণ দাম বাড়িয়েছে তা খুবই যৌক্তিক।
ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর কোম্পানিগুলোর চাপের মুখে থাকে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তো ওষুধ কোম্পানিগুলোর জন্যই কাজ করি। তাদের সুযোগ-সুবিধা, সমস্যা দেখাই আমাদের মূল দায়িত্ব। এর বাইরেও ওষুধপত্রের দাম নিয়ে রীতিমতো আমরা খবরদারি করি। সুতরাং আমাদের তাদের চাপের মুখে থাকার কোনো প্রশ্নই আসে না।
দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধিতে নিয়মিত ওষুধে নির্ভরশীল এমন অসংখ্য মানুষের কপালে চিন্তার ভাঁজ। তাদের অনেককেই এখন ওষুধ অথবা খাওয়া-পরায় কাটছাঁটও করতে হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৯ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৯ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৯ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৯ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ২০ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ২০ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ২০ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ২০ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ২০ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ২০ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ২০ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ২০ ঘণ্টা আগে