ইইউতে রেকর্ডসংখ্যক ক্ষতিকর পণ্য, অধিকাংশই প্রসাধন সামগ্রী
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০২৪ সালে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের বিষয়ে রেকর্ডসংখ্যক বার্তা পেয়েছে কর্তৃপক্ষ। বেশির ভাগ পণ্যই প্রসাধনসামগ্রী। বছরটিতে ক্ষতিকর পণ্যের বিষয়ে ইউরোপীয় কমিশনের পাওয়া সতর্কতামূলক বার্তার সংখ্যা মোট ৪১৩৭টি। গত বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
‘সেফটি গেট’ নামের একটি সংস্থার পক্ষ থেকে এই সতর্কতা পাঠানো হয়েছে। সেফটি গেট হলো ইইউর একটি নজরদারি প্রক্রিয়া, যেখানে খাদ্যসামগ্রী নয়-এমন ক্ষতিকর পণ্যের বিষয়ে তথ্য প্রদান করা হয়ে থাকে। প্রক্রিয়াটি চালু হওয়ার পর থেকে ২০২৪ সালেই সবচেয়ে বেশি সতর্কবার্তা পেয়েছে সংস্থাটি।
স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের তালিকার শীর্ষে রয়েছে প্রসাধনসামগ্রী।
সতর্কবার্তায় এসব পণ্যে এমন সব ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্বের কথা বলা হয়েছে, যেগুলো ২০২২ সাল থেকে ইউরোপে নিষিদ্ধ। এই রাসায়নিক প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলে এবং চামড়ায় অস্বস্তিকর অনুভূতি তৈরি করে।
সেফটি গেটের বার্তায় যেসব রাসায়নিক নিয়ে বারবার সতর্ক করা হয়েছে, তা হলো জুয়েলারিতে থাকা লেড অথবা নিকেল, বডি অয়েলে থাকা প্রতিক্রিয়াশীল সুগন্ধি এবং কাপড়ে থাকা প্লাস্টিক নরম করার উপাদান।
কসমেটিকসে থাকা কেমিক্যাল নিয়ে মোট ৩৬ ভাগ সতর্কবার্তা পাঠিয়েছে সেফটি গেট।
ইইউভুক্ত বিভিন্ন দেশ অবশ্য ২০২৪ সালে বাজার থেকে কিছু প্রসাধনসামগ্রী প্রত্যাহার করেছিল। তালিকায় খাদ্যসামগ্রী নিয়ে কোনো বার্তা ছিল না। খাদ্যসামগ্রীতে ঝুঁকিপূর্ণ উপাদান নির্ণয়ের বিষয়ে ভিন্ন আরেকটি নজরদারি ব্যবস্থ্যা রয়েছে ইইউর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)