ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২%
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১.৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।
ইইউ'র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩.৮ শতাংশ কম। এ সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির পরিমাণ কমেছে ৪.৫৮ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় দাম ১৪.৮৭ ইউরো থেকে কমে ১৩.৭৬ ইউরো হয়েছে। অর্থাৎ, পরিমাণের পাশাপাশি দামের পতনও রফতানি আয় কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজারগুলোর একটি ইইউ। ওই অঞ্চলে রফতানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। তবে ইইউর বাজারে সবচেয়ে ভালো করেছে ভিয়েতনাম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।